ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

এবার নতুন বিতর্কে রফিকুল ইসলাম মাদানী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৭:২৩ পিএম
রফিকুল ইসলাম মাদানী। ছবি: সংগৃহীত

আবারও আলোচনায় মাওলানা রফিকুল ইসলাম মাদানী। সম্প্রতি ভালোবাসার গান গেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন।

রোববার (২৪ মে) রাতে মাহবুবুল হক হাসান নামের ফেসবুক আইডি থেকে রফিকুল ইসলাম মাদানীর এই রোমান্টিক গানের ভিডিওটি পোস্ট করা হয়। এরপর ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তবে এটি তার নিজের গাওয়া গান নাকি এডিটেড ভিডিও, তা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে ‘গুনাহ থেকে বেঁচে থাকতেই দ্বিতীয় বিয়ের মতো কঠিন সিদ্ধান্ত’ এমন মন্তব্য করে সামাজিক মাধ্যম ফেসবুকে আলোচিত এই শিশু বক্তাকে নিয়ে হাস্যরস, আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, রফিকুল ইসলাম মাদানী পুকুর পাড়ে মোবাইল নিয়ে গান গাচ্ছেন। এ সময় মোবাইলে ভিডিও কলে সংযুক্ত এক ব্যক্তিকে গান শোনাতে দেখা যায়। তবে ভিডিও কলে সংযুক্ত ব্যক্তির কোন পরিচয় জানা যায়নি।

তার ভাইরাল হওয়া রোমান্টিক গানটি স্বরচিত নাকি অন্য কোনো শিল্পীর গান, সেই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

তবে ভিডিও অনুযায়ী, তিনি যে গানটি গেয়েছেন তার লাইনগুলো হলো- ‘ভাল লাগে তোর ভেচকিটাও, ভুল বুঝে তুই কাঁদিস, যখন ভালো লাগে তোর ভেচকিটাও, অবিরাম এই ভালোবাসার ব্যাকরণে নেই ক্ষমা, ভালো লাগার একটা কারণ তুই যে প্রাণের প্রিয়তমা’।

এ দিকে ভাইরাল হওয়া গানের ভিডিওটির কমেন্টে কেউ কেউ মাদানীকে দিচ্ছেন উৎসাহ, আবার কেউ কেউ করেছেন সমালোচনা।

কমেন্টে মুসকান রহমান নামের একজন বলেন,‘ কেউ হাসবি না পাপির দল, হুজুর রোমান্টিক মুডে আছেন’ এ ছাড়া, সাজ্জাদ চৌধুরী নামের এক ব্যক্তি লেখেন, ‘হুজুর যেহেতু বলেছে তবে এটা গজলই হবে।’

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী
ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে নারীদের খেলাধুলা ও পোশাকের বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। একই সঙ্গে এসব বিষয়ে আলেমদের সুস্পষ্ট বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী
এবার প্রধানমন্ত্রীর সঙ্গে নেতানিয়াহুর ভুয়া ছবি ছড়ালেন ভারতের ময়ূখ
বাংলাদেশ নিয়ে গুজব ও অপতথ্য ছড়িয়ে শীর্ষে থাকা ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এক ভুয়া ছবি ছড়িয়েছেন।
এবার প্রধানমন্ত্রীর সঙ্গে নেতানিয়াহুর ভুয়া ছবি ছড়ালেন ভারতের ময়ূখ
বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্ছি: নাছির
বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
405363
ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বিনিময়
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান। 
ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বিনিময়
কান্নাজড়িত কণ্ঠে ‘কুক্কুরুত সেলিমের’ বিচার চাইলেন নারী, ঘটনা কী
ফেনীর আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কুক্কুরুত সেলিম’ নামে পরিচিত আবু তালেবের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তবে অভিযোগটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছেন আবু তালেব। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তা ও অপপ্রচারের অভিযোগ তুলে ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
কান্নাজড়িত কণ্ঠে ‘কুক্কুরুত সেলিমের’ বিচার চাইলেন নারী, ঘটনা কী
আরও পড়ুন
সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী
দরদ দেখিয়ে হেবা আইন পরিবর্তনের সুযোগ নেই: রফিকুল ইসলাম মাদানী
দ্বিতীয় বিয়ে নিয়ে ‘বিভ্রান্তি ও অপপ্রচারের’ জবাব দিলেন রফিকুল ইসলাম মাদানী