ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

বাঁধন আমাদের লোক: ফাহাম আবদুস সালাম

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পিএম
আজমেরী হক বাঁধন ও ফাহাম আবদুস সালাম। ছবি: সংগৃহীত

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম। বাঁধনকে ‘আমাদের লোক’ উল্লেখ করে তার ওপর কোনো ধরনের শারীরিক হামলা হলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন ফাহাম।

পোস্টে তিনি লেখেন, সবচাইতে লো ক্লাস, ছ্যাসড়া, অসভ্য পলিটিকাল কর্মীটা এখনও একটা আওয়ামী। তুই একটা মেয়েকে কেন অ্যাটাক করবি? সে তোর দেশের একটা নায়িকা। এমন কি ফকিন্নীদের গুগলেও সে তো তোর রিয়াল এনিমি না। কিন্তু না একটা মেয়েকেই আঘাত করতে হবে। সবচাইতে দুর্বল টার্গেটরেই তোর আঘাত করতে হবে।

বাঁধনকে উদ্দেশ করে ফাহাম আরও লেখেন, বাঁধন আমাদের লোক এবং আমাদের সাইডের কোনো লোককে যদি আওয়ামীরা ফিজিক্যাল অ্যাসল্ট করে, এর উপযুক্ত উত্তর দেওয়া হবে। তুই তো তোর হায়েস্ট লিমিটে ইতরামি করছোস। তোরে যেই উত্তর দেওয়া হবে সেখানে রেসপেক্ট আশা করবি না। ইতরামির মধ্যে কোনো গ্রামার নাই। আর এইটা শুরু করছস তুই।

প্রসঙ্গত, ইতালির মেস্ত্রে শহরে নিজের ওপর হামলার অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া লাইভে তিনি এ অভিযোগ করেন।

বাঁধন অভিযোগ করেন, আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রবাসী কর্মীদের সঙ্গে জড়িত কয়েকজন বাঙালি তাকে শারীরিকভাবে হয়রানি করেছেন। তার দাবি, তারা তার শরীরে পানি ও কোক ছুড়ে মারে, ফোন ফেলে দেয় এবং কানের পাশে আঘাত করে।

ফেসবুক লাইভে বাঁধন বলেন, আমি এখানে আমার ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে গিয়েছিলাম। সেখানে আমাদের অনেক বাঙালি ভাই এসে আমাকে ‘ফিজিক্যালি হ্যারাস’ করেছে। আমার শরীরে পানি, কোক ছুড়ে মেরেছে। এতে আমি একদম ভিজে যাই।

হামলার সময় তার সঙ্গে ভাইয়ের ছোট বাচ্চাও ছিল জানিয়ে অভিনেত্রী বলেন, তারা আমার শরীরে হাত তুলেছে, আমার ফোন ফেলে দিয়েছে। আমার কানের পাশে আঘাত করেছে।

বাঁধনের অভিযোগ, হামলাকারীরা তাকে জুলাই আন্দোলনে অংশ নেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন করে এবং নিজেদের বঙ্গবন্ধুর সৈনিক দাবি করে। তারা তাকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বাধ্য করে এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে লাইভ ও আপলোড করে।

লাইভে তিনি আরও বলেন, আমি বলবো, আপনাদের এই অসংলগ্ন আচরণ থেকে আপনাদের বেরিয়ে আসা উচিত ছিল। আপনারা তা করতে পারেন নাই। আপনারা ভেবেছেন, এভাবে করেই হয়তো পরবর্তীকালে নিজেদের জায়গাটা ফের সুগঠিত করতে পারবেন। সেটা আমার মনে হচ্ছে না।

জানা গেছে, রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমা নিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ভাই ও ভাইয়ের পরিবারের সঙ্গে ইতালিতে গেছেন বাঁধন।

ইতিহাস গড়ে সিনেমাটি ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক ‘অরিজন্তি’ বিভাগে প্রদর্শিত হয়েছে। স্থানীয় সময় বেলা সোয়া ২টায়, বাংলাদেশ সময় ৬ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ৬টায় সালা দারসেনা থিয়েটারে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।

সিনেমাটির মুখ্য চার নারী চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল ও আজমেরী হক বাঁধন। সিনেমাটি পরিচালনা করেছেন রুবাইয়াত হোসেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘শয়তানের ধোঁকায় পড়ে ভুল করেছি’ বলা অডিওটি এআই নয়: দ্য ডিসেন্ট
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথোপকথনের অডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট।
‘শয়তানের ধোঁকায় পড়ে ভুল করেছি’ বলা অডিওটি এআই নয়: দ্য ডিসেন্ট
সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
ভোলার চরফ্যাশনে এক সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক মিনিটের ওই ভিডিও ঘিরে এলাকায় ব্যাপক সমালোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিলেন এনসিপি নেতা
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়লেন লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শাখার সদস্য সচিব জহিরুল ইসলাম জহির। ব্যক্তিগত কারণের পাশাপাশি আরও কিছু বিষয়কে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিলেন এনসিপি নেতা
‘সরি ধুয়ে পানি খা’, বললেন পরীমনি
চিত্রনায়িকা পরীমনিকে ঘিরে গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। তাকে বয়কটের ডাক, ব্যক্তিগত আক্রমণ, বিভিন্ন ধরনের কটূক্তি এবং তার কাজের সঙ্গে সংশ্লিষ্ট ব্র্যান্ড মালিকদের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি।
‘সরি ধুয়ে পানি খা’, বললেন পরীমনি
পাসপোর্ট চেয়ে ভুল করেছেন শেখ হাসিনা: আসিফ নজরুল
মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত শেখ হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদনের খবর সামনে আসার পর সাবেক আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। 
পাসপোর্ট চেয়ে ভুল করেছেন শেখ হাসিনা: আসিফ নজরুল
আরও পড়ুন
‘বড় নেতারা আরামে বিদেশে ঘুরছেন, বিচার হলে আপনার পরিবারই সাফার করবে’
ভেনিসে কঠিন অভিজ্ঞতার পর আবেগঘন পোস্টে যা বললেন বাঁধন
হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন অভিনেত্রী বাঁধন
ইতালিতে বাঁধনের ওপর হামলা ও হেনস্তায় জড়িত যারা