ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

‘রডের বদলে বাঁশ’ নির্বাচনী এলাকার সমস্যা নিয়ে তাহেরীর প্রতিবাদী স্ট্যাটাস

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে ওয়াজ মাহফিলে অংশ নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যা ও অসঙ্গতি নিয়ে প্রতিবাদী স্ট্যাটাস দিয়েছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের বিগত নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী বক্তা পীর গিয়াস উদ্দিন তাহেরী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি হবিগঞ্জ-৪ নির্বাচনী এলাকার মাধবপুর, ছাতিয়াইন ও গোপীনাথপুরের বিভিন্ন সড়কের বেহাল দশার কথা তুলে ধরেন। বিশেষ করে রতনপুর থেকে ছাতিয়াইন সড়কটি অত্যন্ত বেহাল বলে উল্লেখ করেন তিনি।

স্ট্যাটাসে তাহেরী বলেন, মাধবপুর-চুনারুঘাটের আঞ্চলিক অনেক সড়ক অচলাবস্থায় থাকায় মানুষের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা, মাদক ও ইয়াবার ছড়াছড়ি, দুর্নীতি, চাঁদাবাজি এবং লোডশেডিং বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

এ ছাড়া জনগণের প্রয়োজনীয় চাহিদা পূরণ না করে তাদের বিলাসবহুল স্বপ্ন দেখানো হচ্ছে বলেও মন্তব্য করেন তাহেরী। উন্নয়নকাজের মান নিয়েও প্রশ্ন তুলে ‘রডের বদলে বাঁশ দেওয়া’র মতো অভিযোগের বিষয়টি সামনে আনেন তিনি। স্ট্যাটাসের শেষে তিনি লেখেন, ‘মানুষগুলোই সমাজের ফুটফুটে...।’

তাহেরীর এসব মন্তব্যের বিষয়ে স্থানীয় দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের সভাপতি ও সাবেক যুবদল নেতা আনোয়ার হোসেন বেলাল বলেন, গণতন্ত্রে সবার বাক্‌স্বাধীনতা রয়েছে। তবে হবিগঞ্জ-৪ আসনে মাদক, দুর্নীতি ও অনিয়ম সর্বোচ্চ নিয়ন্ত্রিত। এমপি সাহেবের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। রাস্তাঘাট নিয়েও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ চলছে। মূলত এগুলো কিছু বিগত আওয়ামী লীগ সরকারের অবহেলার ফসল।

অন্যদিকে গিয়াস উদ্দিন তাহেরীর ঘনিষ্ঠজন ও আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা মুফতি মোজাম্মিল হক মাসুমী বলেন, মাদক, অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করা ঈমানি দায়িত্ব। তাহেরী হুজুর এই প্রতিবাদের মাধ্যমে জাহেলের ভিতরে জিহাদ ঘোষণা করেছেন। হুজুর যেমন গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী, তেমনি ইসলামী চেতনা ও ওলি-আউলিয়ার আদর্শের প্রতিও শ্রদ্ধাশীল।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মনে রাখতে হবে আ.লীগ আমাদের কমন শত্রু: আবু হানিফ
আমাদের রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে আওয়ামী লীগ আমাদের কমন শত্রু, তাই আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের একতা অনিবার্য বলেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। 
মনে রাখতে হবে আ.লীগ আমাদের কমন শত্রু: আবু হানিফ
নুসরাত আপনি একা নন, আমরা আপনার সঙ্গে আছি: তাসনিম জারা
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার ঘটনায় এবার প্রতিক্রিয়া জানিয়েছেন ডা. তাসনিম জারা। 
নুসরাত আপনি একা নন, আমরা আপনার সঙ্গে আছি: তাসনিম জারা
নুসরাতের পাশে থাকার ঘোষণা ছাত্রদল নেতা আবিদুলের
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তার পাশে থাকার ঘোষণা দিয়েছেন ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান। একই সঙ্গে জুলাইয়ের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
নুসরাতের পাশে থাকার ঘোষণা ছাত্রদল নেতা আবিদুলের
গণমাধ্যমের প্রতি সিমরিন লুবাবার বিশেষ অনুরোধ
বিনোদন জগৎ থেকে নিজেকে সরিয়ে নেওয়া শিশুশিল্পী সিমরিন লুবাবা গণমাধ্যমের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন।
গণমাধ্যমের প্রতি সিমরিন লুবাবার বিশেষ অনুরোধ
জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে ফ্যাসিস্ট শক্তি: নাহিদ ইসলাম
জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।  তিনি বলেছেন, আজ তিনি, কাল অন্য কেউ, পরশু অন্য সবাইকে একে একে আক্রান্ত করা হবে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি। স্ট্যাটাসে নাহিদ ইসলাম লিখেন, পতিত সন্ত্রাসী ফ্যাসিস্ট শক্তি জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে। এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘নগর পুড়িলে দেবালয় এড়ায় না। আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে।’ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দেশীয় কোনো শক্তি নয় উল্লেখ করে তিনি বলেন, দিল্লির আশ্রয়-প্রশ্রয় ও ইন্ধনে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষতবিক্ষত করছে। দেশের ভেতরে নাশকতা চালিয়ে তারা সীমান্ত পেরিয়ে অন্য পাশে আশ্রয় নিচ্ছে। মানচিত্র দেখুন সরকার ও প্রশাসনের কাছ থেকে জনগণের নিরাপত্তা পাওয়ার আশা করছেন না জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমাদেরকেই আমাদের পথ বেছে নিতে হবে।’ তিনি আরও বলেন, বাংলাদেশবিরোধী শক্তির মোকাবিলা ইনশাআল্লাহ আমরা করব। ঐক্যবদ্ধভাবেই করব, গণতান্ত্রিকভাবেই করব। আরটিভি/এসকে
জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে ফ্যাসিস্ট শক্তি: নাহিদ ইসলাম
আরও পড়ুন
ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩
মায়ের জন্য পাগলপ্রাণ আনসার কমান্ডার করিম
জাতীয় গ্রিডের পাইপলাইন থেকে তেল চুরি, মাটির নিচে মিলল গোপন ট্যাংক
হবিগঞ্জে বসতবাড়ি থেকে ১৩৭ বিষধর সাপ উদ্ধার