ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গার সাজে রুমিন ফারহানার ‘সম্পাদিত ছবি’ প্রচার

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

দুর্গার সাজে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি তার চোখে পড়ায় তিনি নিজেই ছবিটি ফেসবুকে পুনরায় পোস্ট করে সবাইকে সতর্ক করেছেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘নিচের ছবিটি কেউ একজন তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে বিভাজন আর ঘৃণা উসকে দিতে।’

বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি পোস্ট করার পাশাপাশি ধর্ম ও মানুষের আচরণ নিয়ে ২২টি বচনও তুলে ধরেছেন এই সংসদ সদস্য।

পোস্টের শেষে ধর্মীয় সহনশীলতা নিয়ে মন্তব্যও করেন এই সংসদ সদস্য।

রুমিন ফারহানার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

১. বলাৎকারে ধর্ম যায় না

২. ঘুষ খেলে ধর্ম যায় না

৩. শিশু ধর্ষন বা নির্যাতনে ধর্ম যায় না

৪. মানুষ খুনে ধর্ম যায় না

৫. নারীর উপর সহিংসতায় ধর্ম যায় না

৬. নারীকে কুৎসিত অপবাদ দিলে ধর্ম যায় না

৭. অন্যের সম্পদ লুট করলে ধর্ম যায় না

৮. প্রতারণা আর মানুষ ঠকালে ধর্ম যায় না

৯. সারাবেলা মিথ্যার চাষে ধর্ম যায় না

১০. নোংরামি করে ধরা পড়ে মুতা বিয়া বললে ধর্ম যায় না

১১. মুনাফেকিকে জীবনের মূল মন্ত্র বানালে ধর্ম যায় না

১২. ধর্মকে ব্যবসা বানালে ধর্ম যায় না

১৩. বোনের হিস্যা ভাই মারলে ধর্ম যায় না

১৪. বাবা মাকে বৃদ্ধ বয়সে ভাগাড়ে ফেললে ধর্ম যায় না

১৫. অন্যের হক মেরে খেলে ধর্ম যায় না

১৬. মিথ্যার বেসাতিতে ধর্ম যায় না

১৭. ধর্মকে ঢাল বানিয়ে পাপাচারে লিপ্ত হলে ধর্ম যায় না

১৮. ওজন বা মাপে কম দিলে ধর্ম যায় না

১৯. খাদ্যে ভেজাল এমন কি বিষ মেশালেও ধর্ম যায় না

২০.ব্যাভিচারে ধর্ম যায় না

২১. দুর্বলের উপর অত্যাচারে ধর্ম যায় না

২২. দুষ্টের লালন পালনে ধর্ম মজবুত হয়

ধর্ম যায় কেবল অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলে।

বি:দ্র: মা দুর্গা দশভুজা, আটভুজা না। যাই হোক মূর্খের সমাজ, কি আর করা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সন্ত্রাস করে পালানো আওয়ামী লীগ সন্ত্রাস করে ফিরতে চায় : সামিনা লুৎফা
সন্ত্রাস করে পালানো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাস করে ফিরতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অধিকারকর্মী ও নাট্যকর্মী সামিনা লুৎফা।
সন্ত্রাস করে পালানো আওয়ামী লীগ সন্ত্রাস করে ফিরতে চায় : সামিনা লুৎফা
‘সরকারকে চাপে রাখতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে হাত মিলিয়েছে জামায়াত-এনসিপি’
সরকারকে চাপে রাখতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াত-এনসিপি হাত মিলিয়েছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। 
‘সরকারকে চাপে রাখতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে হাত মিলিয়েছে জামায়াত-এনসিপি’
ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন: ন্যান্সি
সোমবার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টটি করেন তিনি। 
ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন: ন্যান্সি
ঢাবি শিক্ষিকা মোনামির নাচের ভিডিও ভাইরাল, ফেসবুকে কড়া প্রতিক্রিয়া!
সোমবার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ঢাবি শিক্ষিকা মোনামির নাচের ভিডিও ভাইরাল, ফেসবুকে কড়া প্রতিক্রিয়া!
এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চান মেঘনা আলম!
দুই মাসের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন আলোচিত মডেল ও অভিনেত্রী মেঘনা আলম। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রসঙ্গও টেনে এনেছেন।
এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চান মেঘনা আলম!