ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

এবার এনসিপিকে অভিযুক্ত করে জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্ট

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

বায়ান্নোর ভাষা আন্দোলনের অন্যতম বীর শহীদ ধীরেন্দ্র নাথ দত্তের পৈতৃক বাড়ি ও পরিবারটির ব্যক্তিগত সম্পত্তি নিয়ে চরম নোংরামি ও হয়রানির অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে প্রভাবশালী একটি গোষ্ঠী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে বাড়িটি হাতিয়ে নেওয়া বা দখলের পাঁয়তারা এবং পরিবারটিকে গত দুই বছর ধরে হয়রানি করার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

রোববার (৮ নভেম্বর) বিষয়টি নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

ফেসবুক পোস্টে জুলকারনাইন সায়ের উল্লেখ করেন, একটি পরিবারের ব্যক্তিগত সম্পত্তি নিয়ে চরম নোংরামি করা হচ্ছে। মূলত স্থানীয়ভাবে প্রভাবশালী একটি গোষ্ঠী বাড়িটি কেনার জন্য মালিকপক্ষের কাছে প্রস্তাব পাঠায়। তারা শর্ত দেয় যে, বাড়িটি তাদের কাছে বিক্রি না করলে এটিকে ‘সংরক্ষিত সম্পদ’ হিসেবে তালিকাভুক্ত করা হবে।

মালিকপক্ষ যখন সম্পত্তিটি বিক্রি করতে রাজি হয়, তখন বাজার মূল্যের চাইতে অর্ধেকেকম দাম প্রস্তাব করা হয়। স্বাভাবিকভাবেই মালিকপক্ষ এতে রাজি না হওয়ায় একজন প্রভাবশালী আইনজীবীর মদদে গত দুই বছর ধরে পরিবারটিকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। আর বর্তমানে এই হয়রানির সাথে যুক্ত হয়েছে এনসিপির স্থানীয় নেতাকর্মী ও অনুসারীরা।

উল্লেখ্য, জুলকারনাইন সায়েরের এই পোস্টে তিনি ‘ধীরেন্দ্র নাথ দত্তের বাড়ির সাইনবোর্ড ভেঙে স্মৃতি জাদুঘরের দাবি এনসিপি নেতাকর্মীদের’ শিরোনামে একটি সংবাদের লিঙ্কও তিনি শেয়ার করেন।

এর আগে ভাষা আন্দোলনের অগ্রপথিক, অবিভক্ত পাকিস্তানের গণপরিষদের প্রথম ধীরেন্দ্রনাথ দত্ত ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের গণপরিষদে প্রথম বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করেছিলেন। তার এই ঐতিহাসিক ভূমিকা বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনে বিরাট অনুপ্রেরণা যুগিয়েছিল।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা এই মহান নেতাকে নির্মমভাবে হত্যা করে।

ইতিহাসের এমন একজন বরেণ্য ব্যক্তির পৈতৃক বাড়ি ও স্মৃতিবিজড়িত সম্পত্তি আজ প্রভাবশালী চক্রের লোলুপ দৃষ্টি এবং হয়রানির শিকার হওয়া নিয়ে সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ব্যক্তিগত সম্পত্তির অধিকার খর্ব করে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি পরিবারকে এভাবে কোণঠাসা করার ঘটনা আইনের শাসনের প্রতি এক বিরাট চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আমির হামজা একজন সরল মানুষ: তাশরীফ
মুফতি আমির হামজাকে অত্যন্ত সরল ও সহজ-সরল মানুষ বলে মন্তব্য করেছেন ইসলামি বক্তা হাফেজ কারি জুবায়ের আহমাদ তাশরীফ।  রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা লেখেন তাশরীফ। সেখানে তিনি জানান, দীর্ঘদিন ধরে আমির হামজার সঙ্গে চলাফেরা করার অভিজ্ঞতা থেকে তাকে একজন অত্যন্ত সরল মানুষ হিসেবে দেখেছেন। পোস্টে তাশরীফ লেখেন, ‘মুফতি আমির হামজা হুজুরের সাথে দীর্ঘদিন চলাফেরা করেছি। এই মজলুম আলেমেদ্বীন অত্যন্ত সরল সহজ একজন মানুষ।’ আমির হামজার সম্মান বৃদ্ধির জন্যও দোয়া করেন এই ইসলামি বক্তা। পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, আল্লাহ পাক তাদের সঠিক বুঝ দান করুন। আল্লাহ পাক প্রিয় মুফাসসিরের সম্মান বৃদ্ধি করুন।’ আরটিভি/এসআর
আমির হামজা একজন সরল মানুষ: তাশরীফ
ফের আলোচনায় মাদরাসা শিক্ষককে চড় মারা সেই রুমি, দিলেন নতুন ভিডিও
ভিডিওটি পোস্ট করে আলোচিত সেই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি তুলেছেন এই অভিভাবক।  
ফের আলোচনায় মাদরাসা শিক্ষককে চড় মারা সেই রুমি, দিলেন নতুন ভিডিও
ফোন বন্ধ, বাড়িতেও নেই আমির হামজা: রাশেদ খাঁন
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না সাংবাদিকেরা। তার মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং তিনি বাড়িতেও নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
ফোন বন্ধ, বাড়িতেও নেই আমির হামজা: রাশেদ খাঁন
আমির হামজা কোন মসজিদে জুমার নামাজ পড়েছেন: আমজনতার তারেক
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজাকে ঘিরে রাজনৈতিক বিতর্কের মধ্যে তার জুমার নামাজ আদায় নিয়ে প্রশ্ন তুলেছেন আমজনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান।
আমির হামজা কোন মসজিদে জুমার নামাজ পড়েছেন: আমজনতার তারেক
শেখ হাসিনার পতন ও সাংবাদিক রাজুকে নিয়ে রাশেদ খাঁনের পোস্ট
শুক্রবার (৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা লিখেন রাশেদ খাঁন।
শেখ হাসিনার পতন ও সাংবাদিক রাজুকে নিয়ে রাশেদ খাঁনের পোস্ট