ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

নুসরাতের পাশে থাকার ঘোষণা ছাত্রদল নেতা আবিদুলের

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পিএম
ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তার পাশে থাকার ঘোষণা দিয়েছেন ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান। একই সঙ্গে জুলাইয়ের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন আবিদুল ইসলাম খান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘জুলাইয়ের সামগ্রিক শক্তি আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। এবার পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করুন। নিষিদ্ধ সংগঠনের প্রতিটি নেতাকর্মীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করুন। যাদের হাতে আমাদের হাজারো ভাইবোনের তাজা রক্ত, আমরা বেঁচে থাকতে এই মাটিতে সেই ফ্যাসিস্ট শক্তিকে কোনোভাবেই ফাংশন করতে দেব না।’

তিনি আরও লেখেন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা। আমার বোন, আমাদের সহযোদ্ধা। আমরা পূর্ণশক্তি নিয়ে নুসরাতদের পাশে আছি। যেখানেই ফ্যাসিস্ট শক্তির পদধ্বনি পাবেন রুখে দাঁড়ান।

পোস্টে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে আবিদুল ইসলাম খান বলেন, ‘ভারতে আশ্রয় গ্রহণকারী ফ্যাসিস্ট জননী এই মাটি-মানুষের কেউ নন। দেশের হাজার হাজার মানুষ খুন করেও তাদের বিন্দুমাত্র অনুশোচনা নেই। তারা আবারও রক্তের নেশায় মেতে উঠেছে। দ্রুততম সময়ের মধ্যে খুনি হাসিনাকে দেশে আনতে হবে। ফাঁসি কার্যকর করতে হবে। খুনি হাসিনা ও তার ফ্যাসিস্ট সংগঠনের বিরুদ্ধে ফুল অ্যাকশন চলবে। সারা দেশে ফ্যাসিস্ট বিরোধী শক্ত দূর্গ গড়ে তুলুন। খুনির দলের কাউকে এই মাটিতে পুনরুত্থিত হতে দেওয়া হবে না।

এর আগে, বুধবার (১১ নভেম্বর) দিনগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এনসিপির নেতারা অভিযোগ করেছেন, বাড়িটিতে পেট্রোল বোমা হামলা চালানো হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে যায়। এ ঘটনায় দুটি ছাগলেরও মৃত্যু হয়েছে।

জানা গেছে, নুসরাতের মা-বাবা বাড়ি থেকে প্রায় ২০ থেকে ৩০ হাত দূরে অবস্থিত অন্য একটি তিনতলা ভবনের তৃতীয় তলায় বসবাস করেন। ওই ভবনে আগুন ছড়িয়ে পড়েনি। অগ্নিকাণ্ডে সংসদ সদস্যের পরিবারের কেউ দগ্ধ হননি।

এ ঘটনায় অগ্নিকাণ্ডের কারণ ও পেট্রোল বোমা হামলার অভিযোগ তদন্তের দাবি উঠেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নুসরাত আপনি একা নন, আমরা আপনার সঙ্গে আছি: তাসনিম জারা
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার ঘটনায় এবার প্রতিক্রিয়া জানিয়েছেন ডা. তাসনিম জারা। 
নুসরাত আপনি একা নন, আমরা আপনার সঙ্গে আছি: তাসনিম জারা
গণমাধ্যমের প্রতি সিমরিন লুবাবার বিশেষ অনুরোধ
বিনোদন জগৎ থেকে নিজেকে সরিয়ে নেওয়া শিশুশিল্পী সিমরিন লুবাবা গণমাধ্যমের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন।
গণমাধ্যমের প্রতি সিমরিন লুবাবার বিশেষ অনুরোধ
জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে ফ্যাসিস্ট শক্তি: নাহিদ ইসলাম
জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।  তিনি বলেছেন, আজ তিনি, কাল অন্য কেউ, পরশু অন্য সবাইকে একে একে আক্রান্ত করা হবে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি। স্ট্যাটাসে নাহিদ ইসলাম লিখেন, পতিত সন্ত্রাসী ফ্যাসিস্ট শক্তি জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে। এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘নগর পুড়িলে দেবালয় এড়ায় না। আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে।’ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দেশীয় কোনো শক্তি নয় উল্লেখ করে তিনি বলেন, দিল্লির আশ্রয়-প্রশ্রয় ও ইন্ধনে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষতবিক্ষত করছে। দেশের ভেতরে নাশকতা চালিয়ে তারা সীমান্ত পেরিয়ে অন্য পাশে আশ্রয় নিচ্ছে। মানচিত্র দেখুন সরকার ও প্রশাসনের কাছ থেকে জনগণের নিরাপত্তা পাওয়ার আশা করছেন না জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমাদেরকেই আমাদের পথ বেছে নিতে হবে।’ তিনি আরও বলেন, বাংলাদেশবিরোধী শক্তির মোকাবিলা ইনশাআল্লাহ আমরা করব। ঐক্যবদ্ধভাবেই করব, গণতান্ত্রিকভাবেই করব। আরটিভি/এসকে
জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে ফ্যাসিস্ট শক্তি: নাহিদ ইসলাম
আসিফ নজরুলের মোবাইল ছিনতাই
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই হয়েছে। আজ রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নিজের মোবাইল ফোন ছিনতাইয়ের বিষয়টি জানিয়েছেন তিনি। আসিফ নজরুল পোস্টে লেখেন, আমার গাড়ির জানালা খোলা ছিল। এক সেকেন্ডে মোবাইল ফোনটা ছোঁ মেরে নিয়ে পালিয়ে গেল একটা ছেলে। এটা আজ রাত ৭টা ৩০ মিনিটের দিকের ঘটনা। তিনি আরও লেখেন, ছিনতাই হওয়া ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে। একই সঙ্গে তার ব্যবহৃত ০১৭৩****৬২৬ নম্বর অথবা অন্য কোনো মাধ্যমে কেউ টাকা দাবি, হুমকি কিংবা সন্দেহজনক বার্তা পাঠালে তাতে সাড়া না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। সবশেষে পোস্টে নিজের অসতর্কতার কারণে এমন ঘটনা ঘটেছে উল্লেখ করে আক্ষেপ প্রকাশ করেন সাবেক এই উপদেষ্টা। পাশাপাশি ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধারে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। আরটিভি/এসআর
আসিফ নজরুলের মোবাইল ছিনতাই
বেঁচে আছেন ইউক্রেনে যুদ্ধে যাওয়া সেই রাজন
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার হয়ে ফ্রন্টলাইনে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন বাংলাদেশি যুবক মো. রাজন হোসাইন। প্রায় ২১ দিন পর ফেসবুকে পোস্ট দিয়ে বেঁচে থাকার খবর জানিয়েছেন ‘রাজন অন দ্য গো’ নামে পরিচিত এই যুবক। বুধবার (১১ নভেম্বর) ফেসবুকে নিজের একটি ছবি যুক্ত করে রাজন লিখেছেন, ‘শুধু বলব, আলহামদুলিল্লাহ!’ বার্তায় তিনি লেখেন, যুদ্ধ কখনোই সহজ কোনো বিষয় নয়। প্রতিটি মুহূর্তই অনিশ্চয়তা আর কঠিন বাস্তবতার মধ্য দিয়ে কাটে। সবার দোয়া ও আল্লাহর অশেষ রহমতে এখনো বেঁচে আছি। রাজনের পুরো নাম মো. রাজন হোসাইন। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রাজন অন দ্য গো’ নামে পরিচিত তিনি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশিদের অংশগ্রহণ, প্রাণহানি এবং যুদ্ধের ভয়াবহ বাস্তবতা নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ করেন তিনি। একই সঙ্গে অর্থের প্রলোভনে পড়ে অন্য বাংলাদেশিরা যেন এই যুদ্ধে যোগ না দেন, সে বিষয়ে সতর্কবার্তাও দিতেন তিনি। জানা যায়, রাশিয়ার সামরিক বাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিলেন রাজন। গত ১৯ অক্টোবর ফ্রন্টলাইনে যাওয়ার আগে দেশবাসীর কাছে দোয়া চান তিনি। সুস্থ থাকলে এক থেকে দুই মাসের মধ্যে দেশে ফিরবেন বলেও জানিয়েছিলেন। একই দিন যুদ্ধ বন্ধ ও বিশ্বশান্তির আহ্বান জানিয়ে একটি বার্তা দেন। তবে ওই দিন বেলা ১১টায় প্রকাশিত ভিডিওবার্তার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। নতুন কোনো পোস্ট, ভিডিও কিংবা সুস্থ থাকার খবর না আসায় উদ্বেগ বাড়তে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার ফিরে আসার জন্য দোয়া করেন। অবশেষে ১১ নভেম্বরের ফেসবুক পোস্টে রাজনের বেঁচে থাকার খবর পেয়ে স্বস্তি প্রকাশ করছেন অনুসারীরা। তবে তিনি বর্তমানে কোথায় আছেন, শারীরিকভাবে কেমন আছেন কিংবা কবে দেশে ফিরবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। আরটিভি/এসআর
বেঁচে আছেন ইউক্রেনে যুদ্ধে যাওয়া সেই রাজন
আরও পড়ুন
এনসিপি নেতার কোচিং সেন্টারের অর্ধকোটি টাকা নারী পুলিশের অ্যাকাউন্টে
কুরিয়ার সার্ভিসের গাড়িতে নিষিদ্ধ দলের পেট্রোল বোমা নিক্ষেপ, অতঃপর...
এমপি নুসরাতের বাড়িতে নিষিদ্ধ দলের পেট্রোল বোমা হামলা
‘তোর মা-বোন আছে?’ বলেই নিষিদ্ধ শ্রমিক লীগ নেতাকে চড়-থাপ্পড় এনসিপি নেত্রীর