ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

দেশি পেঁয়াজ এক হালি ১০ টাকা!

আরটিভি অনলাইন রিপোর্ট

প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৯, ০৯:৪২ এএম

দেশি পেঁয়াজ একহালি ১০ টাকা। একটি মুদির দোকানে পেঁয়াজের বস্তার ওপরে পলিথিনে প্যাকেট করা চারটি পেঁয়াজ। প্যাকেটের গায়ে লেখা এই কথাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে রীতিমতো ভাইরাল!

পেঁয়াজের এই অস্থির বাজার নিয়ে অনেকে পেঁয়াজ খাওয়া বন্ধ করে দিয়েছেন। আবার অনেকে এ নিয়ে নানারকম কৌতূহলী রসাত্মক মন্তব্য করেছেন ফেসবুকে।

ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাওয়ায় সম্প্রতি অস্থির হয়ে পড়েছে পেঁয়াজের বাজার। রাজধানীসহ সারা দেশের বিভিন্ন এলাকায় খুচরা বাজারে ১২০ থেকে ১৩০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। খুচরা বাজারে এখন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা দরে।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে দেশি পেঁয়াজের সংকট আর আমদানি করা ভারতীয় পেঁয়াজ বাজারে না আসায় দাম বেড়েই চলেছে। যদিও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, শিগগিরই মিশর থেকে পেঁয়াজ এলে দাম ৮০ টাকায় নেমে আসবে।

আরও পড়ুন

পি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফেসবুকে ‘সারপ্রাইজ মেসেজ’ থেকে সাবধান!
একদিন পরেই আসছে নতুন বছর ২০২০। প্রিয়জনদের শুভেচ্ছা জানাতে ব্যস্ত সবাই। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মেসেঞ্জারসহ হোয়াটসঅ্যাপেও নববর্ষ উপলক্ষে ‘সারপ্রাইজ মেসেজ’পাঠানো হচ্ছে সবাইকে। যদি বন্ধুর কাছ থেকে এই ‘সারপ্রাইজ মেসেজ’এর কোনো লিংক পান তাহলে ক্লিক করার আগে সাবধান হোন। লিংকটিতে ক্লিক করলে নিজের সব তথ্য হ্যাকারের হাতে চলে যেতে পারে। হ্যাকাররা ‘I am send you a surprise message. Open this’ এই মেসেজের মাধ্যমে ভাইরাসযুক্ত লিংক ফেসবুক ছড়িয়েছে। বন্ধুর কাছ থেকে লিংকটি আসায় অনেকেই লিংকটিতে ক্লিক করছে। এর ফলে মেসেঞ্জার আইডিটি নিয়ন্ত্রণে নিচ্ছে একটি দল। এ বিষয়ে বাংলাদেশ সিভিলিয়ান গ্রুপের আদিল হাসান বলেন, একটি চক্র এই কাজটি করছে। তারা মূলত ফেসবুক মেসেঞ্জার নিজেদের আয়ত্তে নিতে নববর্ষের ‘শুভেচ্ছা’ মেসেজ দিচ্ছে। তবে এই মেসেজ থেকে সবাইকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। তিনি আরও বলেন, এ ধরনের লিংকে কেউ ক্লিক করবেন না। সন্দেহজনক লিংকে ক্লিক না করাই ভালো। উপরের ছবিটির মতো লিংক আসলে সেটিতে ক্লিক করা থেকে বিরত থাকুন। এস/সি
ফেসবুকে ‘সারপ্রাইজ মেসেজ’ থেকে সাবধান!
গেজেটেড মুক্তিযোদ্ধা রাজাকারের তালিকায় ৬৩ নম্বর!
বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী ১০ হাজার ৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। প্রথম ধাপে ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করা হয়েছে। তবে রাজাকারদের প্রকাশিত তালিকায় গেজেটেড এক মুক্তিযোদ্ধার নাম পাওয়া গেছে। জানা গেছে, ওই মুক্তিযোদ্ধার নাম অ্যাডভোকেট তপন কুমার চক্রবর্তী। তিনি নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতাও পেয়ে থাকেন। কিন্তু রাজাকারের প্রকাশিত তালিকায় ৬৩ নম্বরে রয়েছে তার নাম। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তার মেয়ে ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী বাসদ নেত্রী ডা. মনীষা চক্রবর্ত্তী। তান স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- ‘মানুষের জন্য নিঃস্বার্থ কাজ করার পুরস্কার পেলাম আজ। ধন্যবাদ আওয়ামী লীগকে। সদ্য প্রকাশিত রাজাকারদের গেজেটে আমার বাবা এবং ঠাকুমার নাম প্রকাশিত হয়েছে। আমার বাবা এড. তপন কুমার চক্রবর্তী একজন গেজেটেড মুক্তিযোদ্ধা, ক্রমিক নং ১১২ পৃষ্ঠা ৪১১৩। তিনি নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতা ও পেয়ে থাকেন! আজ রাজাকারের তালিকায় তিনি ৬৩ নাম্বার রাজাকার। আমার ঠাকুরদা এড সুধির কুমার চক্রবর্ত্তীকে পাকিস্থানি মিলিটারি বাহিনী বাসা থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে। তিনিও ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত। তাঁর সহধর্মিণী আমার ঠাকুমা উষা রানী চক্রবর্ত্তীকে রাজাকারের তালিকায় ৪৫ নম্বরে অন্তর্ভুক্ত করা হয়েছে। শ্রমজীবী খেটে খাওয়া মানুষদের জন্য আমার রাজনীতি করার খেসারত দিতে হচ্ছে আমার মুক্তিযোদ্ধা বাবাকে। ধন্যবাদ আওয়ামীলীগ সরকারকে। আমার দল বাসদ আমাকে শিখিয়েছে অন্যায়ের কাছে মাথা নত না করাকে। মিছিল থেকে গ্রেফতার করে থানায় নির্যাতন করে ওরা বলেছিল যে আন্দোলন যেন না করি, নির্বাচনে যেন অংশ না নিই। রাজী না হওয়ায় বিশেষ ক্ষমতা আইনে অজামিনযোগ্য মামলা দিয়ে জেলে প্রেরণ করেছে। আমরা জেল খেটেছি, নির্যাতন সহ্য করেছি কিন্তু অন্যায়ের কাছে মাথানত করিনি। ভয় দেখিয়ে বা বিপদে ফেলে আমাদের কিছু করা যাবে না। অভুক্ত, অর্ধভুক্ত গরীব খেটে খাওয়া মানুষ আছে আমাদের দলের সাথে। আছে অনেক শুভাকাঙ্ক্ষী। অতীতের মতো আজ এবং আগামীতে আপনাদের পাশে পাবো সেই প্রত্যাশা ব্যক্ত করছি।’ এসএস
গেজেটেড মুক্তিযোদ্ধা রাজাকারের তালিকায় ৬৩ নম্বর!
বাণিজ্যিকভাবে ব্যক্তিগত ইউটিউব চালালে ট্যাক্স দিতে হবে: তথ্যমন্ত্রী (ভিডিও)
আমরা কিন্তু ইউটিউব, ফেসবুকসহ সবার সঙ্গে আলোচনা করেছি। তাদের মাধ্যম ব্যবহার করে যে ব্যবসা হচ্ছে বা বিজ্ঞাপন যাচ্ছে সেগুলোতে ট্যাক্স আরোপ করার কথা বলেছি। আমরা এনবিআরের সঙ্গেও কথা বলেছি। সুতরাং বাণিজ্যিক উদ্দেশ্যে কেউ ইউটিউব চালালে সেক্ষেত্রে অবশ্যই দেশের নিয়ম-ট্যাক্সেশন আইন অনুযায়ী আইন মেনে করতে হবে- বলেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (২ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, কেউ কেউ সামাজিক সচেতনতার বিষয়গুলো ইউটিউবে তুলে ধরছেন। আবার ইউটিউবে ভিডিও আপলোড করে ভিউয়ারের সংখ্যার অনুপাতে অনেকেই অর্থ উপার্জন করছেন, এক্ষেত্রে তরুণ প্রজন্মের সংখ্যাই বেশি। অনেকে ব্যক্তিগত ইউটিউব চ্যানেল করতে পারে। বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়া যে কেউ ফেসবুক অ্যাকাউন্ট যেমন করতে পারে তেমনি কেউ ব্যক্তিগত ইউটিউব চ্যানেলও করতে পারে। সবার বিষয়ে আমরা আলাপ করেছি। বিদেশি সিরিয়াল ডাবিং করে প্রচার নিয়ে তথ্যমন্ত্রী বলেন, বিভিন্ন টেলিভিশনে যে বিদেশি সিরিয়াল ডাবিং করে প্রচার করা হচ্ছে সেগুলো অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা আরোপ করেছি ও অনুমতির জন্য দরখাস্ত করেছে। আমরা অনেকগুলো দরখাস্ত নিষ্পত্তি করেছি। কিন্তু এগুলো একটি ছবি মুক্তি পেতে হলে তাকে সেন্সরবোর্ড হয়েই আসতে হয়। এই সিরিয়ালগুলো একটি ছবির চেয়েও সময় অনেক বেশি। কোনোটা ৫০ পর্ব, কোনোটা ৩০ পর্ব– এরকম বহু পর্বে এবং প্রতিটা পর্ব হচ্ছে এক ঘণ্টা কিংবা আধা ঘণ্টা কিংবা ৪৫ মিনিটের পর্ব। অর্থাৎ একটা ছবি হয় দুই ঘণ্টা আর এইগুলো ৪০ থেকে ৫০ ঘণ্টা। এগুলো পরীক্ষা নিরীক্ষা ছাড়া অনুমতি দেওয়া সমীচীন নয়। অনুমোদনের বিষয়ে তিনি বলেন, এগুলো পরীক্ষা-নিরীক্ষা ছাড়া অনুমোদন দেওয়া সম্ভব নয়। সে লক্ষ্যে আমরা ইতোমধ্যেই একটি বাছাই কমিটি গঠন করেছি। তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের (সম্প্রচার) নেতৃত্বে কমিটিতে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ, সারা যাকের, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের একজন প্রতিনিধি, ডিরেক্টরস গিল্ডের একজন প্রতিনিধি, অভিনয় শিল্পী সংঘের একজন করে প্রতিনিধি থাকবেন। একজন উপ-সচিব সাচিবিক দায়িত্ব পালন করবেন। এখন থেকে যেকোনো টেলিভিশনে কোনো বিদেশি ডাবিং করা সিরিয়াল প্রচার করতে হলে এই কমিটি পরীক্ষানিরীক্ষা করে, যাচাই বাছাই করে, দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে, নতুন প্রজন্মের মনন তৈরিতে বা সমাজে কোনো বিরূপ প্রতিক্রিয়া ফেলছে কিনা- তা পরীক্ষা-নিরীক্ষা করে অনুমোদন দেবে। মোবাইল কোম্পানিগুলোর নানা ধরনের ভিডিও কনটেন্ট নিয়ে তথ্যমন্ত্রী বলেন, মোবাইল কোম্পানিগুলো নানা ধরনের ভিডিও কনটেন্ট আপলোড করে ইউটিউব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ছে আবার সেখানে বিজ্ঞাপনও নিচ্ছে। এটির লাইসেন্স তাদের দেওয়া হয়নি। তাদের মোবাইল নেটওয়ার্ক পরিচালনা করার লাইসেন্স দেওয়া হয়েছে। তারা যেভাবে ভিডিও কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে এবং বিজ্ঞাপন দিচ্ছে অর্থাৎ সেখানে ব্যবসা করছে- এটির লাইসেন্স তাদের দেওয়া হয়নি। এটি বন্ধ করতে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা ইতোমধ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি দিয়েছি। আন্তঃমন্ত্রণালয় বৈঠকেও বিষয়গুলো আলোচনা করেছি। এটিও একটি শৃঙ্খলার মধ্যে আনতে আমরা বদ্ধপরিকর। এভাবে যে কেউ চাইলেই যে কোনো কিছু লাইসেন্সবিহীন করতে পারে না। জিএ
বাণিজ্যিকভাবে ব্যক্তিগত ইউটিউব চালালে ট্যাক্স দিতে হবে: তথ্যমন্ত্রী (ভিডিও)
সহপাঠীকে উত্ত্যক্ত করায় কলেজছাত্রকে মারধর
রাজশাহীতে কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক ছাত্রকে মারধর করেছে অন্য সহপাঠী ছাত্রীরা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজশাহীর নিউ গভ. ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে। এদিকে মারধরের ওই ভিডিও গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ২৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় কলেজ ড্রেস পরিহিত এক ছাত্রকে তিন ছাত্রী চড়-থাপ্পড় মারছে। তারা সবাই নিউ গভ. ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার তাদের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার পরে মানবিক বিভাগের ওই ছাত্র তার এক সহপাঠী ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়। এতে সে রাজি না হলে ওই ছাত্র তার (সহপাঠীর) শরীরে হাত দেওয়ার চেষ্টা করে। এ সময় ওই ছাত্রী তার সহপাঠীদের জানালে তারা এর প্রতিবাদ করে। একপর্যায়ে তিনজন ছাত্রী মিলে উত্ত্যক্তকারী ওই ছাত্রকে মারধর করে। ভাইরাল হওয়া ভিডিও’র বিষয়ে রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ এসএম জার্জিস কাদের বলেন, ভিডিওটি দেখার পর আমি ওই শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি, ওই ছাত্র তার এক সহপাঠীকে উত্ত্যক্ত করেছে। এ ধরনের অপকর্মে জড়িত থাকলে আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। তবে এভাবে ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেয়া উচিত হয়নি বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন ভুক্তভোগীরা কলেজ প্রশাসনের কাছে অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নিতাম। আগামীকাল রোববার (১ ডিসেম্বর) আমি তাদের ডেকেছি। উভয়পক্ষের সঙ্গে কথা বলে পরে ব্যবস্থা নেব। এজে
সহপাঠীকে উত্ত্যক্ত করায় কলেজছাত্রকে মারধর
বিশ্বজুড়ে ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যা
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নানামুখী সমস্যা দেখা দিচ্ছে মাঝে মধ্যেই। জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়াতে সিকিউরিটির সমস্যায় ব্যবহারকারীরা পড়ছেন এটা নতুন কিছু নয়। অহরহ আইডি হ্যাকড ডিজেবলসহ আরও নানা ধরনের প্রতিবন্ধকতা লক্ষ্য করা যায়। এবার সামাজিক যোগাযোগের জায়ান্ট প্রতিষ্ঠান ফেসবুক এবং এর সহযোগী প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম হঠাৎ অচল হয়ে পড়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীদের বিরাট একটা অংশ ফেসবুক ইনস্টাগ্রামে ঢুকতে পারেননি। ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট ট্র্যাকিং ওয়েবসাইট ডাউন ডিটেক্টরের বরাত দিয়ে বলছে, ফেসবুক এবং ইনস্টাগ্রাম বিকল হয়ে পড়ার অসংখ্য অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। এ সমস্যা বিশ্বজুড়েই দেখা দিয়েছে। তবে প্রত্যেকে নয় বরং কিছু কিছু ব্যবহারকারী এ সমস্যায় পড়েছেন। ব্যবহারকারীদের ভাষ্য মতে, ফেসবুকে স্বাভাবিকভাবেই ঢুকতে পারলেও গুরুত্বপূর্ণ কিছু কাজ তারা করতে পারছেন না। উদাহরণ হিসেবে ফেসবুকে নতুন কোনও পোস্ট করা যাচ্ছে না বলে জানান তারা। ফেসবুকের অপর সহযোগী বার্তা আদানপ্রদানের প্ল্যাটফর্ম ম্যাসেঞ্জারেও একই সমস্যা দেখা গেছে। বিষয়টি নিয়ে ফেসবুক কর্তৃপক্ষের এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি। এম
বিশ্বজুড়ে ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যা
আরও পড়ুন
আজ থেকে সদরঘাট টার্মিনালে যেতে লাগবে ১০ টাকা