
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে দক্ষিণ আফ্রিকা লিজেন্ডের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ লিজেন্ড’স। গত চার ম্যাচের একটিতেও জয় পায়নি সাবেক টাইগাররা। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডের বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়েও হেরে যায় মোহাম্মদ রফিকরা।
আজ সোমবার শেষ ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ লিজেন্ড’স। টসে হেরে অধিনায়ক রফিক জানিয়েছেন, টস জিতলে আমিও বোলিং নিতাম আগে। তবে আমি ভালো খেলতে আশাবাদী।
বাংলাদেশ দলের হয়ে নিয়মিত পারফর্ম করা মোহাম্মদ শরীফ দেশে ফিরেছেন ভাইয়ের মৃত্যুতে। এছাড়াও এসেছে একটি পরিবর্তন।

দক্ষিণ আফ্রিকা একাদশেও এসেছে দুই পরিবর্তন। একাদশে জায়গা হয়েছে জাস্টিন ক্যাম্প ও সাবেক হকি খেলোয়াড় লয়েড নরিসের।
এমআর/




