
দক্ষিণ আফ্রিকার সঙ্গে ঘরের মাঠে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলছে আয়ারল্যান্ড। শুরু হয়েছে ওয়ানডে সিরিজ, এরপর রয়েছে টি-টোয়েন্টি সিরিজ।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন নিল রক। কই তার খুশি হবার কথা তা না, উল্টো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আয়ারল্যান্ডের এই উইকেট কিপার-ব্যাটসম্যান।
১৫ সদস্যের আয়ারল্যান্ড দলে থাকা রকের বিষয়ে ক্রিকেট আয়ারল্যান্ড শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, নিল রকের বদলি হিসেবে দলে যোগ করা হয়েছে আরেক নতুন মুখ স্টিভেন ডোহেনিকে।
ক্রিকেট আয়ারল্যান্ড আরও জানায়, আপাতত টিম হোটেলে আইসোলেশনে রয়েছেন রক। তার সংস্পর্শে আসা একজন ক্রিকেটার ও স্টাফকেও রাখা হয়েছে আইসোলেশনে।
টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে কোভিড পরীক্ষা দিবেন ডোহেনি। এই পরীক্ষায় ফলাফল নেগেটিভ হলেই সোমবার দলে যোগ করা হবে। আগামী ১৯ জুলাই থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজটি।
এমআর/




