ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধু ৫ম আর্টিস্টিক জিমন্যাস্টিকস এর উদ্বোধন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২১, ০৮:৫৬ পিএম
সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের আয়োজনে ‘বঙ্গবন্ধু ৫ম সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ ২০২১’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।

বুধবার (২৭ অক্টোবর) শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশরনের সভাপতি শেখ বশির আহমেদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে পতাকা উত্তোলন করে টুর্নামেন্টের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। তিনি বলেন, মুজিব বর্ষে এমন এক আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের জন্য বাংলাদেশ জিমিন্যাস্টিক ফেডারেশন ধন্যবাদ পাওয়ার দাবিদার। আমাদের জিমিন্যাস্টরা এমন বড় বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারলে হয়তো একদিন আমরাও জিমন্যাস্টিকে স্বর্ণ পদক জয় করবো। সবাইকে শুভেচ্ছা ও প্রতিযোগিতার জন্য শুভকামনা। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। যেখানে তুলে ধরা হয় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ।

বিশেষ অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি বলেন, আমাদের একজন ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী আছেন। তারই অনুপ্রেরণায় আমরা ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি। অন্যান্য সব ডিসিপ্লিনের মত জিমন্যাস্টিকেও আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নজর রয়েছে। এই ডিসিপ্লিনেও আমাদের স্বর্ণ পদক জয়ের সুযোগ আছে। তাই জিমন্যাস্টদের সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি।

টুর্নামেন্টের শুভেচ্ছা বক্তব্য রাখেন ২০১৬ রিও অলিম্পিকে রিদমিক জিমন্যাস্টিকসে স্বর্ণপদক জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ান জিমন্যাষ্ট মার্গারিটা মামুন। তিনি বলেন, এটা বিশ্বমানের একটি জিম্যানস্টিক প্রতিযোগিতা। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই আমাকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আসার সুযোগ করে দেয়ার জন্য। সবাইকে শুভেচ্ছা। প্রতিযোগিতার জন্য শুভকামনা।
অনুষ্ঠানে শারীরিক কসরত প্রদর্শন করেন বিভিন্ন দেশের অংশগ্রহণকারী জিমন্যাস্টরা। এরপরই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ পর্বে ফেডারেশরেনর সভাপতি শেখ বশির আহমেদ মামুন অতিথিদের হাতে টুর্নামেন্টের শুভেচ্ছা স্মারক তুলে দেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি শুভেচ্ছা স্মারক তুলে দেন টুর্নামেন্টের শুভেচ্ছা দূত মার্গারিটা মামুনের হাতে।

বাংলাদেশে আন্তর্জাতিক জিমন্যাস্টিকের এটিই সর্বোচ্চ আসর। এ আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে নেপাল, শ্রীলংকা, ভারত, উজবেকিস্তান ও পাকিস্তানের ৬৭ জিমন্যাস্ট ও কোচ, জাজেজ অফিসিয়ালসহ প্রায় ১৭৭ জন। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) থেকে শুরু হবে কোয়ালিফাইং রাউন্ড। তিন ক্যাটাগরিতে (পুরুষ সিনিয়র ও জুনিয়র এবং মহিলা) মোট ২২টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। তিনটি ইভেন্টে বাংলাদেশের ১২ জন জিমন্যাস্ট অংশগ্রহণ করবেন।

টিএন

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টা নাগাদ তিনি হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। বছর শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই নিজের গাড়িতে করেই বেহালার বাড়িতে ফিরছেন সৌরভ। হাসপাতাল সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম আননন্দবাজার জানায়, বৃহস্পতিবার সৌরভ স্বাভাবিক খাওয়াদাওয়া করেছেন। রাতে ঘুমিয়েওছেন ভালো।  চিকিৎসকেরা জানিয়েছেন, সৌরভের শারীরিক অবস্থায় যথেষ্ট উন্নতি হয়েছে। এই পরিস্থিতিতে তাকে হাসপাতালে রাখার বদলে, পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত বেহালার বীরেন রায় রোডের বাড়িতেই করোনা বিধিনিষেধ মেনে কোয়ারিন্টাইনে থাকাই সুবিধাজনক। এর আগে করোনা আক্রান্ত হয়ে সৌরভ গাঙ্গুলি গত ২৭ ডিসেম্বর রাতে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। প্রসঙ্গত, এ বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। তাকে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্ট বসাতে হয়েছিল। পাঁচদিন হাসপাতালে থাকার পরে বাড়ি ফেরেন। এরপর ২৭ জানুয়ারি ফের বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। তখন আবার তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এনএইচ/টিআই
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির’
আগামীকাল (শনিবার) ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ দল। কিন্তু দলে নেই টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বিষয়টিকে ক্ষতি হিসেবে দেখছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।  তিনি বলেন, সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির। সে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। সে থাকলে দলটি সুন্দরভাবে ভারসাম্যপূর্ণ হয়। সে টপ সিক্সে ব্যাট করে, বল হাতে উইকেট পায়। তাই তার অনুপস্থিতি অবশ্যই ক্ষতি।  তবে তরুণদের তার অনুপস্থিতিকে কাজে লাগানোর পরামর্শ দেন ডমিঙ্গো। এদিন প্রথম টেস্টে একাদশ কেমন হবে, এ বিষয়ে প্রধান কোচ বলেন, বাংলাদেশ স্পিননির্ভর দল। তবে দলে ভালো পেসারও আছে। হয়তো ৩ পেসারের পাশাপাশি এক স্পিনার খেলানো হতে পারে। এনএইচ/টিআই
‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির’
টাইগারদের ওভাল টেস্টের একাদশ যেমন হতে পারে 
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে আগামীকাল শনিবার (বাংলাদেশ সময় ভোর ৪টা) থেকে শুরু হচ্ছে। বিদেশি ক্রিকেটারদের জন্য বিশেষ করে এশিয়ার দলগুলোর জন্য কন্ডিশন আরও কঠিন। তাই বলাই যায়, টাইগাররা কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে।  প্রথম টেস্টে একাদশ কেমন হবে, এ বিষয়ে ভিডিওবার্তা দিয়েছেন দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।  পেস ও স্পিন ইউনিটের মধ্যে দুটিকেই গুরুত্ব দিয়েই একাদশ সাজানা হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘চতুর্থ ও পঞ্চম দিনে উইকেটে কিছুটা স্পিন ধরবে।’ ডমিঙ্গো বলেন, বাংলাদেশ স্পিননির্ভর দল। তবে দলে ভালো পেসারও আছে। হয়তো ৩ পেসারের পাশাপাশি এক স্পিনার খেলানো হতে পারে। এনএইচ/টিআই
টাইগারদের ওভাল টেস্টের একাদশ যেমন হতে পারে 
জয় দিয়ে বছরের শেষটা রাঙালো ম্যানইউ 
প্রিমিয়ার লিগে বার্নলিকে হারিয়ে বছর শেষ করল ম্যানচেস্টার ইউনাইটেড।  বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের অষ্টম মিনিটেই স্কট ম‍্যাকটোম‍িনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ২৭ মিনিটে বেন মির আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বার্নলি। জ‍্যাডন স‍্যানচোর শট তার পায়ে লেগে আচমকা জড়িয়ে যায় জালে। ৩৫ মিনিটে গোলের দেখা পেয়ে যান রোনালদোও। এর তিন মিনিটের মাথায়ই এক গোল ফেরত দিয়ে আশা জাগিয়েছিল বার্নলি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোরা।  এই জয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছে ম্যান ইউ। ১৮ ম‍্যাচে তাদের পয়েন্ট ৩১। ২০ ম‍্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম‍্যানচেস্টার সিটি। তাদের সমান ম‍্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে চেলসি। ১৯ ম‍্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তিনে আছে লিভারপুল। সমান ম‍্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চারে আর্সেনাল। আরএ/
জয় দিয়ে বছরের শেষটা রাঙালো ম্যানইউ 
টিভিতে আজ যেসব খেলা দেখবেন
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখাতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে, সেই খোঁজাখুঁজি থেকে বিরত থেকে এবার দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন। কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন। ক্রিকেট বাংলাদেশ-নিউজিল্যান্ড (প্রথম টেস্ট, প্রথম দিন); সরাসরি, আগামীকাল ভোর ৪টা গাজী টিভি। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনাল ভারত-শ্রীলঙ্কা; সরাসরি, বেলা সাড়ে ১১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২। বিগ ব্যাশ লিগ অ্যাডিলেড স্ট্রাইকার্স-সিডনি থান্ডার; সরাসরি, দুপুর ২টা ১৫ মিনিট, সনি সিক্স। ফুটবল লা লিগা ভ্যালেন্সিয়া-এস্পানিওল; সরাসরি, রাত ৯টা ১৫ মিনিট, টি স্পোর্টস, এমটিভি। এসএস
টিভিতে আজ যেসব খেলা দেখবেন