ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সম্ভাবনার আভাস দিয়ে পর্দা নামলো আর্টিস্টিক জিমন্যাস্টিকসের

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২১, ০৬:৩০ পিএম

উজবেকিস্তানের নিরঙ্কুশ শ্রেষ্ঠত্ব ও বাংলাদেশের সম্ভাবনার আভাস দিয়ে পর্দা নামলো বঙ্গবন্ধু পঞ্চম সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপের। এ আয়োজন বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলে উল্লেখ করেন, ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আর আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভাল করতে, পরিকল্পনা নেওয়ার কথা জানান জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি।

দশ বছর পর আন্তর্জাতিক জিমন্যাস্টিকস টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ। মিরপুর শহীদ সোহরাওয়াদী ইনডোর স্টেডিয়ামে, ৬৮টি পদকের জন্য লড়াইতে নামেন, ছয়টি দেশের জিমন্যাস্টরা।

পুরুষ সিনিয়র ও জুনিয়র এবং নারী ক্যাটাগরিতে, ২২টি ইভেন্টে হয় এ প্রতিযোগিতা। ১৯টি স্বর্ণ, ১১টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জ জিতে, পদক তালিকায় শীর্ষস্থান দখল করে উজবেকিস্তান।

তিনটি স্বর্ণ, ৯টি রৌপ্য ও ১২টি ব্রোঞ্জ জেতে দ্বিতীয় ভারত। আর একটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ জিতে তৃতীয় স্থান দখল করে স্বাগতিক বাংলাদেশ। শ্রীলঙ্কা একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পেলেও পদক বঞ্চিত পাকিস্তান ও নেপাল।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। জিমন্যাস্টিকসে ভালো করতে, শিশু বয়স থেকেই প্রশিক্ষণের আওতায় আনার তাগিদ দেন তিনি।

‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ঢাকায় এমন একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে পারায় আমি বাংলাদেশ জিমন্যাস্টিক ফেডারেশনকে ধন্যবাদ জানাই। এমন মেগা ইভেন্টে থাকতে পেরে আমি গর্বিত। অংশগ্রহণকারী সকল দেশকে ধন্যবাদ জানাই। বিজয়ীদের আমার শুভেচ্ছা। জিমন্যাস্টিকের এমন আয়োজন আমরা আরও করতে চাই। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এমন আয়োজনে সব সময় বংলাদেশ জিমিন্যাস্টিক ফেডারেশনের পাশে থাকবে।’

প্রতিযোগিতার পরিবেশ ও ভেন্যুতে সন্তোষ জানায় অংশ নেওয়া দেশগুলো। দেশীয় জিমন্যাস্টদের জন্য অনুশীলনের সংকট অনেকাংশে দূর হয়েছে জানিয়ে, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ বাড়ানোর পরিকল্পনা জানান ফেডারেশন সভাপতি শেখ বশির আহমেদ মামুন।

আয়োজনে আসরে পুরুষ বিভাগে ছয় দল এবং নারী বিভাগে পাঁচ দল অংশগ্রহণ করে। দলগুলো হলো- ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, উজবেকিস্তান এবং স্বাগতিক বাংলাদেশ।

টুর্নামেন্টের শুভেচ্ছা দূত হিসেবে উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন ২০১৬ রিও অলিম্পিকে রিদমিক জিমন্যাস্টিকসে স্বর্ণপদক জয়ী বাংলাদেশি বংশোদ্ভুত রাশিয়ান জিমন্যাস্ট মার্গারিটা মামুন।

বাংলাদেশে আন্তর্জাতিক জিমন্যাস্টিকের এটিই সর্বোচ্চ আসর। ১০ বছর আগে ২০১১ সালে সুলতানা কামাল চতুর্থ সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল ফেডারেশন।

স্বাগতিক বাংলাদেশ ,ভারত, পাকিস্তান,উজবেকিস্তান, নেপাল, শ্রীলঙ্কাসহ মোট ছয়টি দেশ টুর্নামেন্টে অংশগ্রহণ করে।

ওয়াই/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টা নাগাদ তিনি হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। বছর শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই নিজের গাড়িতে করেই বেহালার বাড়িতে ফিরছেন সৌরভ। হাসপাতাল সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম আননন্দবাজার জানায়, বৃহস্পতিবার সৌরভ স্বাভাবিক খাওয়াদাওয়া করেছেন। রাতে ঘুমিয়েওছেন ভালো।  চিকিৎসকেরা জানিয়েছেন, সৌরভের শারীরিক অবস্থায় যথেষ্ট উন্নতি হয়েছে। এই পরিস্থিতিতে তাকে হাসপাতালে রাখার বদলে, পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত বেহালার বীরেন রায় রোডের বাড়িতেই করোনা বিধিনিষেধ মেনে কোয়ারিন্টাইনে থাকাই সুবিধাজনক। এর আগে করোনা আক্রান্ত হয়ে সৌরভ গাঙ্গুলি গত ২৭ ডিসেম্বর রাতে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। প্রসঙ্গত, এ বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। তাকে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্ট বসাতে হয়েছিল। পাঁচদিন হাসপাতালে থাকার পরে বাড়ি ফেরেন। এরপর ২৭ জানুয়ারি ফের বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। তখন আবার তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এনএইচ/টিআই
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির’
আগামীকাল (শনিবার) ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ দল। কিন্তু দলে নেই টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বিষয়টিকে ক্ষতি হিসেবে দেখছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।  তিনি বলেন, সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির। সে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। সে থাকলে দলটি সুন্দরভাবে ভারসাম্যপূর্ণ হয়। সে টপ সিক্সে ব্যাট করে, বল হাতে উইকেট পায়। তাই তার অনুপস্থিতি অবশ্যই ক্ষতি।  তবে তরুণদের তার অনুপস্থিতিকে কাজে লাগানোর পরামর্শ দেন ডমিঙ্গো। এদিন প্রথম টেস্টে একাদশ কেমন হবে, এ বিষয়ে প্রধান কোচ বলেন, বাংলাদেশ স্পিননির্ভর দল। তবে দলে ভালো পেসারও আছে। হয়তো ৩ পেসারের পাশাপাশি এক স্পিনার খেলানো হতে পারে। এনএইচ/টিআই
‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির’
টাইগারদের ওভাল টেস্টের একাদশ যেমন হতে পারে 
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে আগামীকাল শনিবার (বাংলাদেশ সময় ভোর ৪টা) থেকে শুরু হচ্ছে। বিদেশি ক্রিকেটারদের জন্য বিশেষ করে এশিয়ার দলগুলোর জন্য কন্ডিশন আরও কঠিন। তাই বলাই যায়, টাইগাররা কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে।  প্রথম টেস্টে একাদশ কেমন হবে, এ বিষয়ে ভিডিওবার্তা দিয়েছেন দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।  পেস ও স্পিন ইউনিটের মধ্যে দুটিকেই গুরুত্ব দিয়েই একাদশ সাজানা হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘চতুর্থ ও পঞ্চম দিনে উইকেটে কিছুটা স্পিন ধরবে।’ ডমিঙ্গো বলেন, বাংলাদেশ স্পিননির্ভর দল। তবে দলে ভালো পেসারও আছে। হয়তো ৩ পেসারের পাশাপাশি এক স্পিনার খেলানো হতে পারে। এনএইচ/টিআই
টাইগারদের ওভাল টেস্টের একাদশ যেমন হতে পারে 
জয় দিয়ে বছরের শেষটা রাঙালো ম্যানইউ 
প্রিমিয়ার লিগে বার্নলিকে হারিয়ে বছর শেষ করল ম্যানচেস্টার ইউনাইটেড।  বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের অষ্টম মিনিটেই স্কট ম‍্যাকটোম‍িনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ২৭ মিনিটে বেন মির আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বার্নলি। জ‍্যাডন স‍্যানচোর শট তার পায়ে লেগে আচমকা জড়িয়ে যায় জালে। ৩৫ মিনিটে গোলের দেখা পেয়ে যান রোনালদোও। এর তিন মিনিটের মাথায়ই এক গোল ফেরত দিয়ে আশা জাগিয়েছিল বার্নলি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোরা।  এই জয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছে ম্যান ইউ। ১৮ ম‍্যাচে তাদের পয়েন্ট ৩১। ২০ ম‍্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম‍্যানচেস্টার সিটি। তাদের সমান ম‍্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে চেলসি। ১৯ ম‍্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তিনে আছে লিভারপুল। সমান ম‍্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চারে আর্সেনাল। আরএ/
জয় দিয়ে বছরের শেষটা রাঙালো ম্যানইউ 
টিভিতে আজ যেসব খেলা দেখবেন
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখাতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে, সেই খোঁজাখুঁজি থেকে বিরত থেকে এবার দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন। কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন। ক্রিকেট বাংলাদেশ-নিউজিল্যান্ড (প্রথম টেস্ট, প্রথম দিন); সরাসরি, আগামীকাল ভোর ৪টা গাজী টিভি। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনাল ভারত-শ্রীলঙ্কা; সরাসরি, বেলা সাড়ে ১১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২। বিগ ব্যাশ লিগ অ্যাডিলেড স্ট্রাইকার্স-সিডনি থান্ডার; সরাসরি, দুপুর ২টা ১৫ মিনিট, সনি সিক্স। ফুটবল লা লিগা ভ্যালেন্সিয়া-এস্পানিওল; সরাসরি, রাত ৯টা ১৫ মিনিট, টি স্পোর্টস, এমটিভি। এসএস
টিভিতে আজ যেসব খেলা দেখবেন