ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

পরিবারসহ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন হামজা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২১, ০১:৫০ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হামজা চৌধুরীর পরিবার

উচ্চপর্যায়ের বৈঠকে যোগদানের লক্ষে ইউরোপ সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই সপ্তাহের সফরে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন তিনি। লন্ডনে এক অনুষ্ঠানে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ব্রিটিশ ফরেইন কমনওলেথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের লকার্নো রুমে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শেখ হাসিনা। সেখানেই ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির তারকা হামজাও উপস্থিত ছিলেন।

যুক্তরাজ্য স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ওয়েস্ট মিনিস্টারে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান বাংলাদেশি বংশভুত ব্রিটিশ এমপি রুশনারা আলী।

এ সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা ও প্রধানমন্ত্রীর সফরসঙ্গীসহ মন্ত্রীসভার সদস্যরা উপস্থিত ছিলেন। হামজার সঙ্গে যোগ দিয়েছিলেন বাবা মোর্শেদ চৌধুরী ও মা রাফিয়া চৌধুরী।

দক্ষিণ এশিয়া থেকে একমাত্র খেলোয়াড় হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠ মাতাচ্ছেন হামজা চৌধুরী। লেস্টার সিটির এই মিডফিল্ডার বাংলাদেশি বংশোদ্ভূত। তার পরিবারের সদস্যরা সিলেটের বাসিন্দা।

লেস্টারের এই মিডফিল্ডার জন্মদাতা বাবা ছিলেন গ্রানাডার। মোর্শেদ চৌধুরীর সঙ্গে মা রাফিয়া চৌধুরীর বিয়ে হয়। তাদের কাছেই বড় হয়েছেন হামজা। মোর্শেদ-রাফিয়ার ঘরে আরও তিন সন্তান রয়েছে। তাছনীম, মেহেদী, মাহীর মধ্যে হামজাই সবার বড়।

সব শেষ মৌসুমে প্রথম এশিয়ান হিসেবে জিতেছেন ইংলিশ এফ এ কাপ। ফাইনালে চেলসির বিপক্ষে শিরোপা জয়ী ম্যাচে ফিলিস্তিনের পতাকা তুলে নেন। চলে আসেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

মাত্র সাত বছর বয়সে লেস্টার সিটিতে নাম লেখান। খেলেছেন ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ জাতীয় দলের জার্সিতে। কয়েকদিন আগেই কারাবাও কাপে ব্রাইটনের বিপক্ষে লেস্টারের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২০১৬ সালে ইংলিশ ইন্টেরিয়র ডিজাইনার অলিভিয়া ফাউন্টেনের সঙ্গে পরিচয় হামজার। পরের বছর বিয়ে করেন তারা। তার আগে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন অলিভিয়া। তাদের রয়েছে দুই সন্তান। ২০১৮ সালে কোলজুড়ে আসে মেয়ে। নাম এনাইয়া। ২০২০ সালে ছেলে ঈসার জন্ম।

হামজা-অলিভিয়া প্রথমে লেস্টারের অ্যালেস্টন এলাকায় পরিবারের সঙ্গেই থাকতেন। সম্প্রতি আলাদা বাসা নিয়েছেন। তবে উৎসব ও ছুটির দিনগুলো চৌধুরী পরিবার একসঙ্গেই পালন করে থাকেন তারা।

চলতি বছরই আরটিভির সঙ্গে এক আলাপকালে জানিয়েছিলেন, বাংলাদেশে খেলার ইচ্ছা আছে তার। এমন মাহেন্দ্রক্ষণ দেখার অপেক্ষায় রয়েছে হামজার লাখো ভক্ত।

ওয়াই/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টা নাগাদ তিনি হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। বছর শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই নিজের গাড়িতে করেই বেহালার বাড়িতে ফিরছেন সৌরভ। হাসপাতাল সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম আননন্দবাজার জানায়, বৃহস্পতিবার সৌরভ স্বাভাবিক খাওয়াদাওয়া করেছেন। রাতে ঘুমিয়েওছেন ভালো।  চিকিৎসকেরা জানিয়েছেন, সৌরভের শারীরিক অবস্থায় যথেষ্ট উন্নতি হয়েছে। এই পরিস্থিতিতে তাকে হাসপাতালে রাখার বদলে, পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত বেহালার বীরেন রায় রোডের বাড়িতেই করোনা বিধিনিষেধ মেনে কোয়ারিন্টাইনে থাকাই সুবিধাজনক। এর আগে করোনা আক্রান্ত হয়ে সৌরভ গাঙ্গুলি গত ২৭ ডিসেম্বর রাতে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। প্রসঙ্গত, এ বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। তাকে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্ট বসাতে হয়েছিল। পাঁচদিন হাসপাতালে থাকার পরে বাড়ি ফেরেন। এরপর ২৭ জানুয়ারি ফের বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। তখন আবার তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এনএইচ/টিআই
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির’
আগামীকাল (শনিবার) ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ দল। কিন্তু দলে নেই টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বিষয়টিকে ক্ষতি হিসেবে দেখছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।  তিনি বলেন, সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির। সে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। সে থাকলে দলটি সুন্দরভাবে ভারসাম্যপূর্ণ হয়। সে টপ সিক্সে ব্যাট করে, বল হাতে উইকেট পায়। তাই তার অনুপস্থিতি অবশ্যই ক্ষতি।  তবে তরুণদের তার অনুপস্থিতিকে কাজে লাগানোর পরামর্শ দেন ডমিঙ্গো। এদিন প্রথম টেস্টে একাদশ কেমন হবে, এ বিষয়ে প্রধান কোচ বলেন, বাংলাদেশ স্পিননির্ভর দল। তবে দলে ভালো পেসারও আছে। হয়তো ৩ পেসারের পাশাপাশি এক স্পিনার খেলানো হতে পারে। এনএইচ/টিআই
‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির’
টাইগারদের ওভাল টেস্টের একাদশ যেমন হতে পারে 
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে আগামীকাল শনিবার (বাংলাদেশ সময় ভোর ৪টা) থেকে শুরু হচ্ছে। বিদেশি ক্রিকেটারদের জন্য বিশেষ করে এশিয়ার দলগুলোর জন্য কন্ডিশন আরও কঠিন। তাই বলাই যায়, টাইগাররা কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে।  প্রথম টেস্টে একাদশ কেমন হবে, এ বিষয়ে ভিডিওবার্তা দিয়েছেন দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।  পেস ও স্পিন ইউনিটের মধ্যে দুটিকেই গুরুত্ব দিয়েই একাদশ সাজানা হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘চতুর্থ ও পঞ্চম দিনে উইকেটে কিছুটা স্পিন ধরবে।’ ডমিঙ্গো বলেন, বাংলাদেশ স্পিননির্ভর দল। তবে দলে ভালো পেসারও আছে। হয়তো ৩ পেসারের পাশাপাশি এক স্পিনার খেলানো হতে পারে। এনএইচ/টিআই
টাইগারদের ওভাল টেস্টের একাদশ যেমন হতে পারে 
জয় দিয়ে বছরের শেষটা রাঙালো ম্যানইউ 
প্রিমিয়ার লিগে বার্নলিকে হারিয়ে বছর শেষ করল ম্যানচেস্টার ইউনাইটেড।  বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের অষ্টম মিনিটেই স্কট ম‍্যাকটোম‍িনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ২৭ মিনিটে বেন মির আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বার্নলি। জ‍্যাডন স‍্যানচোর শট তার পায়ে লেগে আচমকা জড়িয়ে যায় জালে। ৩৫ মিনিটে গোলের দেখা পেয়ে যান রোনালদোও। এর তিন মিনিটের মাথায়ই এক গোল ফেরত দিয়ে আশা জাগিয়েছিল বার্নলি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোরা।  এই জয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছে ম্যান ইউ। ১৮ ম‍্যাচে তাদের পয়েন্ট ৩১। ২০ ম‍্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম‍্যানচেস্টার সিটি। তাদের সমান ম‍্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে চেলসি। ১৯ ম‍্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তিনে আছে লিভারপুল। সমান ম‍্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চারে আর্সেনাল। আরএ/
জয় দিয়ে বছরের শেষটা রাঙালো ম্যানইউ 
টিভিতে আজ যেসব খেলা দেখবেন
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখাতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে, সেই খোঁজাখুঁজি থেকে বিরত থেকে এবার দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন। কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন। ক্রিকেট বাংলাদেশ-নিউজিল্যান্ড (প্রথম টেস্ট, প্রথম দিন); সরাসরি, আগামীকাল ভোর ৪টা গাজী টিভি। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনাল ভারত-শ্রীলঙ্কা; সরাসরি, বেলা সাড়ে ১১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২। বিগ ব্যাশ লিগ অ্যাডিলেড স্ট্রাইকার্স-সিডনি থান্ডার; সরাসরি, দুপুর ২টা ১৫ মিনিট, সনি সিক্স। ফুটবল লা লিগা ভ্যালেন্সিয়া-এস্পানিওল; সরাসরি, রাত ৯টা ১৫ মিনিট, টি স্পোর্টস, এমটিভি। এসএস
টিভিতে আজ যেসব খেলা দেখবেন
আরও পড়ুন
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী 
ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
মালদ্বীপ থেকে দেশের পথে প্রধানমন্ত্রী
বাংলাদেশ সব ধর্মের মানুষের নিরাপদ আবাসভূমি : প্রধানমন্ত্রী