ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপ

উইলিয়ামসনের খুনে ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি কিউইদের

দুবাই থেকে ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২১, ০৯:৩০ পিএম
ছবি- আইসিসি

দুই তাসমানিয়ানের লড়াই শুরুর আগে হতাশ করে দুবাই স্টেডিয়ামের ফাঁকা গ্যালারি। হাতেগোনা কয়েকশ মানুষের উপস্থিতিতে ম্যাডম্যাডে একটা ফাইনালের লড়াই হবে বলে বেশ হতাশ ছিলেন প্রেসবক্সে উপস্থিত থাকা সাংবাদিকরাও। তবে সময় যত গড়িয়েছে, ততই দর্শক উপস্থিতি বাড়তে থাকে। তবে এই দর্শকদের বেশিরভাগই ছিলেন ভারত, পাকিস্তান আর বাংলাদেশের।

তবে ভারত, পাকিস্তানের দর্শকরা সমর্থন দিতে এসেছে সেমিফাইনালে হেরে যাওয়া দলের প্রতিপক্ষ দলকে। ইংল্যান্ডের সমর্থকদেরও দেখা গেছে নিউজিল্যান্ডকে সমর্থন করতে।

এই ম্যাচে বড় ফ্যাক্টর ছিল টস। দুবাই স্টেডিয়ামে চলতি বিশ্বকাপে ফাইনালের আগে অনুষ্ঠিত হওয়া ১২টি ম্যাচে জয় পেয়েছে পরে ব্যাট করা দল। আগে ব্যাট করে জয় পাওয়া একমাত্র দলও নিউজিল্যান্ড। জয় পেয়েছিল সুপার টুয়েলভে স্কটল্যান্ডের বিপক্ষে।

হয়তো সেজন্যই আজ অস্ট্রেলিয়া টস জিতে সিদ্ধান্ত নেয় আগে ফিল্ডিং করার। ব্যাট করতে নেমে কিউইদের শুরুটা হয় মন্থর। পাওয়ার প্লেতে দুই ওপেনার মার্টিন গাপটিল ও ড্যারেল মিচেল খেলছিলেন ধীরগতিতে। তারই খেসারত দিতে হয় ৩ ওভার ৫ বলের মাথায় অ্যাডাম জাম্পার বলে ম্যাথু ওয়েডের হাতে ক্যাচ দিয়ে ১১ রানে বিদায় নেন মিচেল।

The stands were barely half occupied for the final, Australia vs New Zealand, T20 World Cup final, Dubai, November 14, 2021

পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে মাত্র ৩১ রান তোলে কিউইরা। ১১.১ ওভারের মাথায় জশ হ্যাজেলউডের বলে সেই ওয়েডের হাতে ক্যাচ দেন আরেক ওপেনার গাপটিল। ৩৫ বলের ২৮ রানের ইনিংস খেলে ফেরেন সাজঘরে।

দলের এমন অবস্থায় একপাশ আগলে রেখে দারুণ এক ইনিংস খেলেছেন অধিনায়ক কেইন উইলিয়ামসন। সঙ্গে ছিলেন গ্লেন ফিলিপস। শুরুতে গাপটিল আর মিচেলের ডট বলের খরা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগলেও শেষ পর্যন্ত উইলিয়ামসনের ব্যাটে ঘুরে দাঁড়ায় কিউইরা। নিউজিল্যান্ডের ইনিংসে ডট বল ছিল ৪৩টি।

উইলিয়ামসন ঝড় তুলেছিলেন অজি পেসারদের ওপর। ১১তম ওভারের চতুর্থ বলে স্টার্কের বলে ব্যক্তিগত ২১ রানের মাথায় ক্যাচ দিলেও ধরতে পারেননি হ্যাজেলউড। শেষ পর্যন্ত সেই স্টার্কের ওপরেই তোলেন ঝড়টা। ইনিংসের ১৬তম ওভারে ৪টি চার ও একটি ছয় হাঁকান কিউই অধিনায়ক। স্টার্ক ৩ ওভারেই দেন ৫০ রান। উইলিয়ামসনকে সঙ্গ দেওয়া ফিলিপস করেন ১৭ বলে ১৮ রান।উইলিয়ামসন পৌঁছে গিয়েছিলেন শতকের অনেক কাছে তবে, হ্যাজেলউডকে লং-অফে উড়িয়ে মারতে ৪৮ বলে ১০টি চার ও ৩টি ছয়ে ৮৫ রানের মাথায় ক্যাচ দেন স্টিভেন স্মিথের হাতে।

উইলিয়ামসনের ব্যাটে ভর করে কিউইরা সংগ্রহ করেছে ৪ উইকেটে ১৭২ রানের লড়াই করার পুঁজি। অজিদের পক্ষে ৩ উইকেট নেন হ্যাজেলউড। ১টি উইকেট নেন অ্যাডাম জাম্পা।

এমআর/

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টা নাগাদ তিনি হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। বছর শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই নিজের গাড়িতে করেই বেহালার বাড়িতে ফিরছেন সৌরভ। হাসপাতাল সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম আননন্দবাজার জানায়, বৃহস্পতিবার সৌরভ স্বাভাবিক খাওয়াদাওয়া করেছেন। রাতে ঘুমিয়েওছেন ভালো।  চিকিৎসকেরা জানিয়েছেন, সৌরভের শারীরিক অবস্থায় যথেষ্ট উন্নতি হয়েছে। এই পরিস্থিতিতে তাকে হাসপাতালে রাখার বদলে, পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত বেহালার বীরেন রায় রোডের বাড়িতেই করোনা বিধিনিষেধ মেনে কোয়ারিন্টাইনে থাকাই সুবিধাজনক। এর আগে করোনা আক্রান্ত হয়ে সৌরভ গাঙ্গুলি গত ২৭ ডিসেম্বর রাতে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। প্রসঙ্গত, এ বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। তাকে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্ট বসাতে হয়েছিল। পাঁচদিন হাসপাতালে থাকার পরে বাড়ি ফেরেন। এরপর ২৭ জানুয়ারি ফের বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। তখন আবার তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এনএইচ/টিআই
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির’
আগামীকাল (শনিবার) ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ দল। কিন্তু দলে নেই টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বিষয়টিকে ক্ষতি হিসেবে দেখছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।  তিনি বলেন, সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির। সে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। সে থাকলে দলটি সুন্দরভাবে ভারসাম্যপূর্ণ হয়। সে টপ সিক্সে ব্যাট করে, বল হাতে উইকেট পায়। তাই তার অনুপস্থিতি অবশ্যই ক্ষতি।  তবে তরুণদের তার অনুপস্থিতিকে কাজে লাগানোর পরামর্শ দেন ডমিঙ্গো। এদিন প্রথম টেস্টে একাদশ কেমন হবে, এ বিষয়ে প্রধান কোচ বলেন, বাংলাদেশ স্পিননির্ভর দল। তবে দলে ভালো পেসারও আছে। হয়তো ৩ পেসারের পাশাপাশি এক স্পিনার খেলানো হতে পারে। এনএইচ/টিআই
‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির’
টাইগারদের ওভাল টেস্টের একাদশ যেমন হতে পারে 
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে আগামীকাল শনিবার (বাংলাদেশ সময় ভোর ৪টা) থেকে শুরু হচ্ছে। বিদেশি ক্রিকেটারদের জন্য বিশেষ করে এশিয়ার দলগুলোর জন্য কন্ডিশন আরও কঠিন। তাই বলাই যায়, টাইগাররা কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে।  প্রথম টেস্টে একাদশ কেমন হবে, এ বিষয়ে ভিডিওবার্তা দিয়েছেন দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।  পেস ও স্পিন ইউনিটের মধ্যে দুটিকেই গুরুত্ব দিয়েই একাদশ সাজানা হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘চতুর্থ ও পঞ্চম দিনে উইকেটে কিছুটা স্পিন ধরবে।’ ডমিঙ্গো বলেন, বাংলাদেশ স্পিননির্ভর দল। তবে দলে ভালো পেসারও আছে। হয়তো ৩ পেসারের পাশাপাশি এক স্পিনার খেলানো হতে পারে। এনএইচ/টিআই
টাইগারদের ওভাল টেস্টের একাদশ যেমন হতে পারে 
জয় দিয়ে বছরের শেষটা রাঙালো ম্যানইউ 
প্রিমিয়ার লিগে বার্নলিকে হারিয়ে বছর শেষ করল ম্যানচেস্টার ইউনাইটেড।  বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের অষ্টম মিনিটেই স্কট ম‍্যাকটোম‍িনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ২৭ মিনিটে বেন মির আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বার্নলি। জ‍্যাডন স‍্যানচোর শট তার পায়ে লেগে আচমকা জড়িয়ে যায় জালে। ৩৫ মিনিটে গোলের দেখা পেয়ে যান রোনালদোও। এর তিন মিনিটের মাথায়ই এক গোল ফেরত দিয়ে আশা জাগিয়েছিল বার্নলি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোরা।  এই জয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছে ম্যান ইউ। ১৮ ম‍্যাচে তাদের পয়েন্ট ৩১। ২০ ম‍্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম‍্যানচেস্টার সিটি। তাদের সমান ম‍্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে চেলসি। ১৯ ম‍্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তিনে আছে লিভারপুল। সমান ম‍্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চারে আর্সেনাল। আরএ/
জয় দিয়ে বছরের শেষটা রাঙালো ম্যানইউ 
টিভিতে আজ যেসব খেলা দেখবেন
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখাতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে, সেই খোঁজাখুঁজি থেকে বিরত থেকে এবার দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন। কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন। ক্রিকেট বাংলাদেশ-নিউজিল্যান্ড (প্রথম টেস্ট, প্রথম দিন); সরাসরি, আগামীকাল ভোর ৪টা গাজী টিভি। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনাল ভারত-শ্রীলঙ্কা; সরাসরি, বেলা সাড়ে ১১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২। বিগ ব্যাশ লিগ অ্যাডিলেড স্ট্রাইকার্স-সিডনি থান্ডার; সরাসরি, দুপুর ২টা ১৫ মিনিট, সনি সিক্স। ফুটবল লা লিগা ভ্যালেন্সিয়া-এস্পানিওল; সরাসরি, রাত ৯টা ১৫ মিনিট, টি স্পোর্টস, এমটিভি। এসএস
টিভিতে আজ যেসব খেলা দেখবেন
আরও পড়ুন
রাহী-তাসকিনদের পর আলো ছড়ালেন মুশফিক-জয়রা
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ দেখাবে দুটি চ্যানেল
বাংলাদেশের বিপক্ষে দলে নেই ১০ উইকেট নেওয়া এজাজ
অনুশীলনে বাংলাদেশ, অভাব নেট বোলারের