
২০২২ বিশ্বকাপে জায়গা করতে বাছাইপর্বের শেষ ম্যাচে উত্তর আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ইতালি। সোমবার (১৫ নভেম্বর) উইন্ডসোর পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ২টায়।
সাত খেলা শেষে ১৫ পয়েন্ট নিয়ে সুইজারল্যান্ডের সঙ্গে যৌথভাবে শীর্ষে ইতালি। গোল ব্যবধানে এগিয়ে থাকার একটু সুবিধা আছে।
উত্তর আয়ারল্যান্ডের মূলপর্বের সম্ভাবনা না থাকলেও নিজের মাঠে খেলা হওয়ায় কঠিন লড়াইয়ের আশঙ্কা ইতালির জন্য।
একই সময় বুলগেরিয়ার বিপক্ষে লড়বে সুইজারল্যান্ড। এদিকে কাতারের টিকেট পেতে রাত পৌনে ২টায় সান ম্যারিনোর মুখোমুখি হবে ইংল্যান্ড।
দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে এক পয়েন্ট পেলেই, ইংলিশ মূলপর্ব নিশ্চিত হবে।
ওয়াই/টিআই




