
এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপস-২০২১ এর রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে প্রথমবারের মতো ফাইনালে উত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ আর্চারি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল অভিনন্দন জানিয়েছেন।
এমন সাফল্যে বাংলাদেশ আর্চারি দলের সব খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাকে আন্তরিক শুভেচ্ছাও জানিয়েছেন প্রতিমন্ত্রী।
মো. জাহিদ আহসান রাসেল আশা প্রকাশ করেন, ফাইনালেও বাংলাদেশ ভালো খেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে।
বাংলাদেশ দলের দিয়া সিদ্দিকী ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল সেমিফাইনালে তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ ম্যাচে শক্তিশালী ভারতকে হারিয়ে ফাইনালে অবতীর্ণ হয়েছে।
মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আগামী শুক্রবার (১৯ নভেম্বর) প্রতিদ্বন্দ্বিতা করবে
ওয়াই/এসকে




