ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশে স্পোর্টস টুরিজম বিকাশে সহযোগিতা করবে মালদ্বীপ 

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২১, ০৩:৪০ পিএম
সংগৃহীত

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল জানিয়েছেন, বাংলাদেশে স্পোর্টস টুরিজম বিকাশে সহযোগিতা করবে মালদ্বীপ। মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে ঢাকার একটি হোটেলে বাংলাদেশে সফররত মালদ্বীপের উপরাষ্ট্রপতি ফয়সাল নাসিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ শেষে এ কথা জানান।

বৈঠকে জাহিদ আহসান রাসেল বলেন, ‘মালদ্বীপ আমাদের বন্ধু ও প্রতিবেশী রাষ্ট্র। যুব ও ক্রীড়ার উন্নয়নে বাংলাদেশ এবং মালদ্বীপ একযোগে কাজ করতে পারে। মালদ্বীপের স্পোর্টস টুরিজম বিষয়ে ভালো অভিজ্ঞতা রয়েছে। আমরা তাদের সে অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ শুধু নদীমাতৃক দেশই নয়। আমাদের পর্যটন নগরী কক্সবাজারে রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। এখানে আমরা স্পোর্টস টুরিজমকে গড়ে তুলতে চাই। এটি অবশ্যই আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। আমরা নিয়মিত কক্সবাজারে বিচ ফুটবল ও ভলিবলের আয়োজন করছি।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ বর্তমানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা ভোগ করছে। দেশের এক তৃতীয়াংশই যুবসমাজ। এই বিশাল সংখ্যক তরুণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রুপান্তরের লক্ষ্যে আধুনিক ও সময়োপযোগী প্রশিক্ষন প্রদান করা হচ্ছে। প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তি মালদ্বীপে রপ্তানির মাধ্যমে উভয়দেশ উপকৃত হতে পারে। এছাড়াও দুই দেশের মধ্যে প্রশিক্ষনসহ বিভিন্ন যুব বিনিময় কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে যুব উন্নয়নে উভয়দেশ দৃষ্টান্ত স্থাপন করতে পারে।

মালদ্বীপের উপরাষ্ট্রপতি ফয়সাল নাসিম বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে ভূয়সী প্রশংসা করেন এবং মালদ্বীপে ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। তিনি বাংলাদেশ ক্রিকেট দলকে মালদ্বীপ সফরের আমন্ত্রণ জানান। বাংলাদেশ থেকে অভিজ্ঞ ক্রিকেট কোচ ও অভিজ্ঞ খেলোয়াড় প্রেরণেরর অনুরোধ জানান তিনি। এ বিষয়ে সমঝোতা স্মারক সাক্ষরের বিষয়ে তিনি আগ্রহ প্রকাশ করেন।

এছাড়াও ফুটবল টেবিল টেনিস, বাস্কেটবল, ব্যাডমিন্টন, কারাতে, জুডো,তায়কান্দো, সার্ফিংসহ অন্যান্য খেলাতেও বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যে প্রশিক্ষণসহ বিভিন্ন ক্রীড়া বিনিময় কার্যক্রম চালুর পরিকল্পনা জানান। দুই দেশের মধ্যে খেলোয়াড়, কোচ ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ গ্রহণের কথা জানান।

দ্বিপাক্ষিক এ বৈঠকে বাংলাদেশের পক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে অংশগ্রহণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, মো. মোশাররফ হোসেন মোল্লা, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আজহারুল ইসলাম খান, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাজহারুল হক, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ ও মন্ত্রণালয়ের উপসচিব আবু নাছের ভুঞা ও বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার হাসান মুনীর।

অপরদিকে বৈঠকে মালদ্বীপের পক্ষে নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম। উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষামন্ত্রী ড. ইব্রাহিম হাসান, স্বাস্থ্য মন্ত্রী আহমেদ নাসিম, পররাষ্ট্র সচিব আবদুল গফুর মোহাম্মদ ও বাংলাদেশস্থ মালদ্বীপের রাষ্ট্রদূত শিরুজিমাত সমীর ও ভাইস প্রেসিডেন্টের চিফ এক্সিকিউটিভ নাজরা নাসিম উপস্থিত ছিলেন।

টিএন

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টা নাগাদ তিনি হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। বছর শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই নিজের গাড়িতে করেই বেহালার বাড়িতে ফিরছেন সৌরভ। হাসপাতাল সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম আননন্দবাজার জানায়, বৃহস্পতিবার সৌরভ স্বাভাবিক খাওয়াদাওয়া করেছেন। রাতে ঘুমিয়েওছেন ভালো।  চিকিৎসকেরা জানিয়েছেন, সৌরভের শারীরিক অবস্থায় যথেষ্ট উন্নতি হয়েছে। এই পরিস্থিতিতে তাকে হাসপাতালে রাখার বদলে, পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত বেহালার বীরেন রায় রোডের বাড়িতেই করোনা বিধিনিষেধ মেনে কোয়ারিন্টাইনে থাকাই সুবিধাজনক। এর আগে করোনা আক্রান্ত হয়ে সৌরভ গাঙ্গুলি গত ২৭ ডিসেম্বর রাতে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। প্রসঙ্গত, এ বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। তাকে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্ট বসাতে হয়েছিল। পাঁচদিন হাসপাতালে থাকার পরে বাড়ি ফেরেন। এরপর ২৭ জানুয়ারি ফের বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। তখন আবার তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এনএইচ/টিআই
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির’
আগামীকাল (শনিবার) ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ দল। কিন্তু দলে নেই টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বিষয়টিকে ক্ষতি হিসেবে দেখছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।  তিনি বলেন, সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির। সে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। সে থাকলে দলটি সুন্দরভাবে ভারসাম্যপূর্ণ হয়। সে টপ সিক্সে ব্যাট করে, বল হাতে উইকেট পায়। তাই তার অনুপস্থিতি অবশ্যই ক্ষতি।  তবে তরুণদের তার অনুপস্থিতিকে কাজে লাগানোর পরামর্শ দেন ডমিঙ্গো। এদিন প্রথম টেস্টে একাদশ কেমন হবে, এ বিষয়ে প্রধান কোচ বলেন, বাংলাদেশ স্পিননির্ভর দল। তবে দলে ভালো পেসারও আছে। হয়তো ৩ পেসারের পাশাপাশি এক স্পিনার খেলানো হতে পারে। এনএইচ/টিআই
‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির’
টাইগারদের ওভাল টেস্টের একাদশ যেমন হতে পারে 
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে আগামীকাল শনিবার (বাংলাদেশ সময় ভোর ৪টা) থেকে শুরু হচ্ছে। বিদেশি ক্রিকেটারদের জন্য বিশেষ করে এশিয়ার দলগুলোর জন্য কন্ডিশন আরও কঠিন। তাই বলাই যায়, টাইগাররা কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে।  প্রথম টেস্টে একাদশ কেমন হবে, এ বিষয়ে ভিডিওবার্তা দিয়েছেন দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।  পেস ও স্পিন ইউনিটের মধ্যে দুটিকেই গুরুত্ব দিয়েই একাদশ সাজানা হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘চতুর্থ ও পঞ্চম দিনে উইকেটে কিছুটা স্পিন ধরবে।’ ডমিঙ্গো বলেন, বাংলাদেশ স্পিননির্ভর দল। তবে দলে ভালো পেসারও আছে। হয়তো ৩ পেসারের পাশাপাশি এক স্পিনার খেলানো হতে পারে। এনএইচ/টিআই
টাইগারদের ওভাল টেস্টের একাদশ যেমন হতে পারে 
জয় দিয়ে বছরের শেষটা রাঙালো ম্যানইউ 
প্রিমিয়ার লিগে বার্নলিকে হারিয়ে বছর শেষ করল ম্যানচেস্টার ইউনাইটেড।  বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের অষ্টম মিনিটেই স্কট ম‍্যাকটোম‍িনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ২৭ মিনিটে বেন মির আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বার্নলি। জ‍্যাডন স‍্যানচোর শট তার পায়ে লেগে আচমকা জড়িয়ে যায় জালে। ৩৫ মিনিটে গোলের দেখা পেয়ে যান রোনালদোও। এর তিন মিনিটের মাথায়ই এক গোল ফেরত দিয়ে আশা জাগিয়েছিল বার্নলি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোরা।  এই জয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছে ম্যান ইউ। ১৮ ম‍্যাচে তাদের পয়েন্ট ৩১। ২০ ম‍্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম‍্যানচেস্টার সিটি। তাদের সমান ম‍্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে চেলসি। ১৯ ম‍্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তিনে আছে লিভারপুল। সমান ম‍্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চারে আর্সেনাল। আরএ/
জয় দিয়ে বছরের শেষটা রাঙালো ম্যানইউ 
টিভিতে আজ যেসব খেলা দেখবেন
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখাতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে, সেই খোঁজাখুঁজি থেকে বিরত থেকে এবার দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন। কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন। ক্রিকেট বাংলাদেশ-নিউজিল্যান্ড (প্রথম টেস্ট, প্রথম দিন); সরাসরি, আগামীকাল ভোর ৪টা গাজী টিভি। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনাল ভারত-শ্রীলঙ্কা; সরাসরি, বেলা সাড়ে ১১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২। বিগ ব্যাশ লিগ অ্যাডিলেড স্ট্রাইকার্স-সিডনি থান্ডার; সরাসরি, দুপুর ২টা ১৫ মিনিট, সনি সিক্স। ফুটবল লা লিগা ভ্যালেন্সিয়া-এস্পানিওল; সরাসরি, রাত ৯টা ১৫ মিনিট, টি স্পোর্টস, এমটিভি। এসএস
টিভিতে আজ যেসব খেলা দেখবেন
আরও পড়ুন
মালদ্বীপে বাংলাদেশি শ্রমিকের আধিপত্য, তবে অভাব দক্ষতার (ভিডিও)  
মালদ্বীপে মৎস্য খাতে ব্যাপক অবদান রাখছেন বাংলাদেশিরা (ভিডিও) 
জয় দিয়ে ম্যাচ শেষ করল বাংলাদেশের মেয়েরা
মালদ্বীপ থেকে দেশের পথে প্রধানমন্ত্রী