
শেষ টি-২০তে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে, তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করল স্বাগতিক পাকিস্তান।
করাচিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে, ৩ উইকেটে ২০৭ রানের বড় স্কোর গড়ে ওয়েস্ট ইন্ডিজ।
নিকোলাস পুরান ৬৪, শামার ব্রুকস ৪৯, ব্র্যান্ডন কিং ৪৩ ও ড্যারেন ব্রাভো করেন ৩৪ রান। দুটি উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম। জবাবে ৭ বল হাতে রেখে, নিজেদের সর্বোচ্চ রান চেজ করে পাকিস্তান।
মোহাম্মদ রিজওয়ান ৮৭ ও বাবর আজম করেন ৭৯ রান। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন রিজওয়ান।
এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০৪ রান তাড়া করে ৯ উইকেটের জয় পায় পাকিস্তান। এতদিন সেটাই ছিল পাকিস্তানের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড।
বৃহস্পতিবারের জয়ের মধ্য দিয়ে আরও একটি রেকর্ড গড়ল পাকিস্তান। এক বছরে রেকর্ড সর্বোচ্চ ২০টি টি-টোয়েন্টিতে জয় পেল বাবর আজমরা। এর আগে ২০১৮ সালে রেকর্ড ১৭টিতে জয় পেয়েছিল তারা। এই সিরিজের আগে সেটাই ছিল বিশ্বরেকর্ড। সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েন বাবর আজমরা।
এমএন




