ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

বিজয় দিবস ক্যারম টুর্নামেন্ট শুরু

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২১, ০৬:৫২ পিএম
ছবি: সংগৃহীত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ ক্যারম ফেডারেশনের আয়োজনে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘বিজয় দিবস ক্যারম টুর্নামেন্ট-২০২১।’

শুক্রবার (২৪ ডিসেম্বর) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামের ক্যারম ফেডারেশনের হল রুমে সিনিয়র ক্রীড়া সাংবাদিক মাহমুদুল হাসান শামিম টুর্নামেন্টের উদ্বোধন করেন।

বাংলাদেশ ক্যারম ফেডারেশনের কোষাধ্যক্ষ হাসনাইন ইমতিয়াজ শিহাবের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা লেখক ফারুক ওয়াহিদ।

অনুষ্ঠানে ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মহান শহীদদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। তাদের জন্যই পেয়েছি আমরা এই স্বাধীন বাংলাদেশ। আর যে কারণেই এই মহান বিজয় দিবস ক্যারম টুর্নামেন্ট আমরা একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাকে আমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছি।

তিনি বলেন, ঢাকা এবং ঢাকার বাইরে থেকে চারটি বিভাগ ও ১৪টি জেলা থেকে খেলোয়াড়রা এসেছেন। সভাপতির পক্ষ থেকে যে পরিকল্পনা রয়েছে আমরা সেই মোতাবেক আরও টুর্নামেন্ট করব। বর্তমান সরকার, শেখ হাসিনার সরকার, মুক্তিযুদ্ধের পক্ষের সরকার। সামনে আমাদের যে টুনামেন্টগুলো রয়েছে সেগুলোতে যেন আমরা ভালো করতে পারি সে আশা ব্যক্ত করছি।
তিনি আরও বলেন, কুয়ালালামপুরে আগামী সেপ্টেম্বরে বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। সেখানে আমরা আমাদের পূর্বের সাফল্যকে অতিক্রম করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করছি। সে অনুযায়ী আমাদের বাছাই শুরু হবে এবং কঠোর অনুশীলন শুরু হবে।

জাতীয় দলের খেলোয়াড়সহ ৫০ জন (পুরুষ ও মহিলা) খেলোয়ড়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এবারের বিজয় দিবস ক্যারম টুর্নামেন্ট।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য জাফরুল ইসলাম বাবুল, চট্টগ্রাম সমবায় ব্যাংকের পরিচালক সাজ্জাদ চৌধুরী, আম্পায়ার ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।

এনএইচ/টিআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টা নাগাদ তিনি হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। বছর শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই নিজের গাড়িতে করেই বেহালার বাড়িতে ফিরছেন সৌরভ। হাসপাতাল সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম আননন্দবাজার জানায়, বৃহস্পতিবার সৌরভ স্বাভাবিক খাওয়াদাওয়া করেছেন। রাতে ঘুমিয়েওছেন ভালো।  চিকিৎসকেরা জানিয়েছেন, সৌরভের শারীরিক অবস্থায় যথেষ্ট উন্নতি হয়েছে। এই পরিস্থিতিতে তাকে হাসপাতালে রাখার বদলে, পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত বেহালার বীরেন রায় রোডের বাড়িতেই করোনা বিধিনিষেধ মেনে কোয়ারিন্টাইনে থাকাই সুবিধাজনক। এর আগে করোনা আক্রান্ত হয়ে সৌরভ গাঙ্গুলি গত ২৭ ডিসেম্বর রাতে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। প্রসঙ্গত, এ বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। তাকে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্ট বসাতে হয়েছিল। পাঁচদিন হাসপাতালে থাকার পরে বাড়ি ফেরেন। এরপর ২৭ জানুয়ারি ফের বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। তখন আবার তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এনএইচ/টিআই
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির’
আগামীকাল (শনিবার) ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ দল। কিন্তু দলে নেই টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বিষয়টিকে ক্ষতি হিসেবে দেখছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।  তিনি বলেন, সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির। সে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। সে থাকলে দলটি সুন্দরভাবে ভারসাম্যপূর্ণ হয়। সে টপ সিক্সে ব্যাট করে, বল হাতে উইকেট পায়। তাই তার অনুপস্থিতি অবশ্যই ক্ষতি।  তবে তরুণদের তার অনুপস্থিতিকে কাজে লাগানোর পরামর্শ দেন ডমিঙ্গো। এদিন প্রথম টেস্টে একাদশ কেমন হবে, এ বিষয়ে প্রধান কোচ বলেন, বাংলাদেশ স্পিননির্ভর দল। তবে দলে ভালো পেসারও আছে। হয়তো ৩ পেসারের পাশাপাশি এক স্পিনার খেলানো হতে পারে। এনএইচ/টিআই
‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির’
টাইগারদের ওভাল টেস্টের একাদশ যেমন হতে পারে 
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে আগামীকাল শনিবার (বাংলাদেশ সময় ভোর ৪টা) থেকে শুরু হচ্ছে। বিদেশি ক্রিকেটারদের জন্য বিশেষ করে এশিয়ার দলগুলোর জন্য কন্ডিশন আরও কঠিন। তাই বলাই যায়, টাইগাররা কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে।  প্রথম টেস্টে একাদশ কেমন হবে, এ বিষয়ে ভিডিওবার্তা দিয়েছেন দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।  পেস ও স্পিন ইউনিটের মধ্যে দুটিকেই গুরুত্ব দিয়েই একাদশ সাজানা হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘চতুর্থ ও পঞ্চম দিনে উইকেটে কিছুটা স্পিন ধরবে।’ ডমিঙ্গো বলেন, বাংলাদেশ স্পিননির্ভর দল। তবে দলে ভালো পেসারও আছে। হয়তো ৩ পেসারের পাশাপাশি এক স্পিনার খেলানো হতে পারে। এনএইচ/টিআই
টাইগারদের ওভাল টেস্টের একাদশ যেমন হতে পারে 
জয় দিয়ে বছরের শেষটা রাঙালো ম্যানইউ 
প্রিমিয়ার লিগে বার্নলিকে হারিয়ে বছর শেষ করল ম্যানচেস্টার ইউনাইটেড।  বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের অষ্টম মিনিটেই স্কট ম‍্যাকটোম‍িনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ২৭ মিনিটে বেন মির আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বার্নলি। জ‍্যাডন স‍্যানচোর শট তার পায়ে লেগে আচমকা জড়িয়ে যায় জালে। ৩৫ মিনিটে গোলের দেখা পেয়ে যান রোনালদোও। এর তিন মিনিটের মাথায়ই এক গোল ফেরত দিয়ে আশা জাগিয়েছিল বার্নলি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোরা।  এই জয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছে ম্যান ইউ। ১৮ ম‍্যাচে তাদের পয়েন্ট ৩১। ২০ ম‍্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম‍্যানচেস্টার সিটি। তাদের সমান ম‍্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে চেলসি। ১৯ ম‍্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তিনে আছে লিভারপুল। সমান ম‍্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চারে আর্সেনাল। আরএ/
জয় দিয়ে বছরের শেষটা রাঙালো ম্যানইউ 
টিভিতে আজ যেসব খেলা দেখবেন
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখাতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে, সেই খোঁজাখুঁজি থেকে বিরত থেকে এবার দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন। কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন। ক্রিকেট বাংলাদেশ-নিউজিল্যান্ড (প্রথম টেস্ট, প্রথম দিন); সরাসরি, আগামীকাল ভোর ৪টা গাজী টিভি। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনাল ভারত-শ্রীলঙ্কা; সরাসরি, বেলা সাড়ে ১১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২। বিগ ব্যাশ লিগ অ্যাডিলেড স্ট্রাইকার্স-সিডনি থান্ডার; সরাসরি, দুপুর ২টা ১৫ মিনিট, সনি সিক্স। ফুটবল লা লিগা ভ্যালেন্সিয়া-এস্পানিওল; সরাসরি, রাত ৯টা ১৫ মিনিট, টি স্পোর্টস, এমটিভি। এসএস
টিভিতে আজ যেসব খেলা দেখবেন
আরও পড়ুন
টিভিতে আজ যেসব খেলা দেখবেন
টিভিতে আজ যেসব খেলা দেখবেন
টিভিতে আজ যেসব খেলা দেখবেন
আইজিপি কাপ জাতীয় যুব কাবাডির চূড়ান্ত পর্ব শুরু ২৯ ডিসেম্বর