
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য যুব এশিয়া কাপের সেমি-ফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। লঙ্কানদের সঙ্গে সেমি-ফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশেরও। আসরে টানা দ্বিতীয় জয় পেয়েছে শ্রীলঙ্কা। গ্রুপ 'বি' তে থাকা বাংলাদেশও পেয়েছে দুটি জয়।
রোববার গ্রুপ 'বি' তে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার জয় পায় ৬০ রানে। প্রথমে ব্যাট করতে নেমে চামিন্দু বিক্রমাসিংহের ১১১ (১২৬) ও সাদিশা রাজাপাকসার ১৩১ (১১৯) রানে ভর করে লঙ্কানরা ৪ উইকেট হারিয়ে ৫০ ওভারে করে ৩২২ রান।
নেপালের পক্ষে ২ উইকেট নেন আদিল আলম, ১টি করে নেন দেব খানাল ও বিবেক যাদব।
জবাবে নেপালের যুবারা ব্যাট করতে নেমে ভালোই লড়ছিল নেপালি যুবারা। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ (৮০) রানের ইনিংস খেলেন অর্জুন সৌদ। এ ছাড়া বশির আহমেদের ৪৩ ও বিবেক যাদব করেন ৪৬ রাম। তবে লঙ্কান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নেপালকে থামতে হয় ৪৭.৫ ওভারে ২৬২ রানে।
২ ম্যাচে দুই জয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সমান ৪ পয়েন্ট। তবে নেট রানরেটে শীর্ষে রয়েছে বাংলাদেশ। আগামী মঙ্গলবার বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি হবে গ্রুপ সেরা লড়াইয়ে।
এম/এসকে




