
রংপুরে উপজেলা পরিষদ নির্বাচনে জালভোট দেওয়ার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ মে) দুপুরে জেলার মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের দণ্ড দেন বিচারক।
আটকরা হলেন, দুর্গাপুর গ্রামের এমদাদ মিয়ার ছেলে রুমান মিয়া (২৭) ও সুলতান মিয়ার ছেলে রাশেদ মিয়া (২৮)।
মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে দশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে একমাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।




