ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। তবে ইনিংসের দ্বিতীয় ওভারে ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে ফিরিয়ে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেন তাসকিন আহমেদ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভারে ১ উইকেট হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ ১৭ রান। রহমত শাহ ০ রান এবং সাদিকুল্লাহ আতাল ১১ রানে ব্যাট করছেন।
বুধবার (৬ নভেম্বর) আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারে ৬ রান তুলে দুই আফগান ওপেনার। দ্বিতীয় ওভারে তাসকিনকে বোলিংয়ে আনেন অধিনায়ক শান্ত। দুর্দান্তভাবে ওভারে পঞ্চম ওভারে রহমানুল্লাহ গুরবাজকে সাজঘরে ফেরান এই টাইগার পেসার। ৭ বলে ৫ রান করেন তিনি।
আরটিভি/এসআর/এসএ




