ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সিরিজ রক্ষার মিশন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিলেন সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম। তবে ১৭ বলে ২২ রান করে আউট হন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩৭ রান। নাজমুল হাসান শান্ত ৭ এবং সৌম্য সরকার ২ রানে ব্যাট করছেন।
শনিবার (৯ নভেম্বর) টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেছিলেন সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম। তবে ইনিংস বড় করতে পারেননি তামিম। ১৭ বলে ২২ রান করে আউট হন এই বাঁহাতি ব্যাটার। আগের ম্যাচের নায়ক গজানফরের প্রথম শিকার হন তিনি।
এতে দলীয় ২৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। তিনে ব্যাট করতে নেমে সৌম্য সঙ্গ নিয়ে রান করতে থাকেন শান্ত।
আরটিভি/এসআর-টি




