ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে সিরিজ রক্ষার মিশন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে ইনিংস বড় করতে পারেননি তামিম। তবে শান্ত-মিরাজের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১০০ রান। নাজমুল হাসান শান্ত ৩৪ এবং মেহেদী হাসান মিরাজ ১ রানে ব্যাট করছেন।
শনিবার (৯ নভেম্বর) টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেছিলেন সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম। তবে ইনিংস বড় করতে পারেননি তামিম। ১৭ বলে ২২ রান করে আউট হন এই বাঁ-হাতি ব্যাটার। আগের ম্যাচের নায়ক গজানফরের প্রথম শিকার হন তিনি।
এতে দলীয় ২৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। তিনে ব্যাট করতে নেমে সৌম্য সঙ্গ নিয়ে রান করতে থাকেন শান্ত। দুজনে মিলে ৭১ রানের জুটিতে গড়েন। কিন্তু ফিফটির আক্ষেপ নিয়ে ফেলেন সৌম্য। ১৯তম ওভারে পঞ্চম বলে রশিদ খানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন এই টাইগার ওপেনার।
কিন্তু এক প্রান্ত আগলে রেখেছেন শান্ত। তাকে সঙ্গ দিতে চারে ব্যাট করতে এসেছেন মিরাজ। মিরাজের উদ্বোধনী রানে ভর করে ১০০ রানের কোটা পার করে বাংলাদেশ।
আরটিভি/এসআর-টি




