সাকিবকে ছেড়ে দিলো মেজর লিগ ফ্র্যাঞ্চাইজি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ , ০৪:৪৩ পিএম


সাকিবকে ছেড়ে দিলো মেজর লিগ ফ্র্যাঞ্চাইজি
সাকিবকে ছেড়ে দিলো মেজর লিগ ফ্র্যাঞ্চাইজি ।

বাংলাদেশের তারকা ক্রিকেটার বলতে গেলে যার নাম সবার আগে মুখে আসবে তিনি হলেন সাকিব আল হাসান। তার নাম, যশ দেশ থেকে দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে। যার ফলে বিশ্বসেরা অলরাউন্ডারের তকমাটাও তার নামের পাশে লিখেছেন। কিন্তু এই বিশ্বসেরা খেলোয়াড়ের শনি যেনো কিছুতেই কাটছে না। রাজনীতিতে যোগদানের পর থেকেই তা যেনো আরও বেশি দেখা যাচ্ছে।

এবার সাকিবের জন্য এলো আরেকটি দুঃসংবাদ। বিশ্বসেরা অলরাউন্ডারকে আসন্ন মৌসুমের জন্য লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ছেড়ে দিয়েছে। কিন্তু সাকিব আল হাসান এই দলের হয়ে সবশেষ মৌসুমে চার ম্যাচ খেলে ব্যাট হাতে ৬০ রান করেন। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে একটি উইকেটও তুলে নিয়েছিলেন। 

লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স শুধু সাকিব নন, ডেভিড মিলার, জেসন রায় ও অ্যাডাম জাম্পাদের মতো তারকা খেলোয়াড়দেরও দলে রাখেনি। নাইটরা মাত্র তিনজন বিদেশি ক্রিকেটারকে দলে জায়গা দিয়েছে। তারা হলেন- সুনীল নারিন, আন্দ্রে রাসেল ও স্পেনসার জনসন। বর্তমানে বোলিং অ্যাকশন পরীক্ষায় দুইবার ব্যর্থ হওয়ায় এক বছরের জন্য সব ধরনের খেলায় সাকিব বোলিংয়ে নিষিদ্ধ হয়েছেন।  

আগামী ১৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের ড্রাফট অনুষ্ঠিত হবে। এই ড্রাফটে সাকিবকে কোনো দল নেবে কি না, তা দেখার অপেক্ষায় রয়েছেন পুরো ক্রিকেটবিশ্ব।

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission