
বাংলাদেশের হয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১ হাজার রান করার গৌরব অর্জন করলেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা ব্যাটসম্যান এনামুল হক বিজয়।
শুক্রবার ত্রিদেশীয় সিরিজের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। এটি ছিলো তার ৩২তম ওয়ানডে।
এর আগে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে হয়ে দ্রুততম ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন শাহরিয়ার নাফিস। ২
৯ ম্যাচে ১০০০ রান করার গৌরব অর্জন করেছিলেন তিনি। প্রায় তিন বছর পর জাতীয় দলের জার্সিতে ফিরে আজ বিজয় এই কীর্তি অর্জন করলেন।
আজকের ম্যাচ খেলতে নামার আগে ১ হাজার রান পূর্ণ করতে বিজয়ের প্রয়োজন ছিল ৩১ রান। আজ ৩৫ রান করে আউট হন তিনি।
গত ১৫ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ শুরুর পর ১৯ রানে ফিরে গিয়েছিলেন এনামুল হক বিজয়।
বাংলাদেশের রঙিন জার্সি গায়ে বিজয় এ পর্যন্ত ৩২টি ওয়ানডে ম্যাচে ৩৩.১৮ গড়ে ১ হাজার ৪ রান সংগ্রহ করেছেন। তার সর্বোচ্চ স্কোর ১২০ রান। সঙ্গে রয়েছে ৩টি সেঞ্চুরি ও ৩টি হাফসেঞ্চুরি।
আরও পড়ুন
এএ




