চতুর্থবারের মতো গিনেস বুকে রোনালদোর নাম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৪ মার্চ ২০২৫ , ০৭:২১ পিএম


রোনালদো
ছবি: সংগৃহীত

উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল পর্তুগাল। তবে দ্বিতীয় লেগে ডেনমার্ককে ৫-২ গোলের ব্যবধানে হারিয়েছে পর্তুগিজরা। এতে দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে তারা।

বিজ্ঞাপন

রোববার (২৩ মার্চ) ম্যাচের শুরু রোনালদোর নেওয়া পেনাল্টি কিক ঠেকিয়ে দেন ডেনমার্কের গোলরক্ষক ক্যাসপার স্মেইকেল। কিন্তু রোনালদোও প্রায়শ্চিত্ত করেছেন গোল করে। ৩৮ মিনিটে কর্নার থেকে আত্মঘাতী গোলে এগিয়ে যায় পর্তুগাল। 

৫৬ মিনিটে রামোস ক্রিস্টিয়ানসেনের গোলে খেলায় সমতার পাশাপাশি দুই লেগ মিলিয়ে এগিয়ে যায় ডেনমার্ক। এবার চমক দেখান রোনালদো। ব্রুনো ফার্নান্দেজের শট স্মাইকেল ফিরিয়ে দেওয়ার পর ফিরতে শটে কোনাকোনিভাবে বল জালে জড়ান পর্তুগিজ তারকা। এ ছাড়াও ফ্রান্সিসকো ত্রিনকাও ২টি এবং গনসালো রামোস ১টি গোল করেন।

বিজ্ঞাপন

পর্তুগালের এই জয়ে বিশ্বরেকর্ড গড়েছেন রোনালদো। রোনালদোকে নিয়ে পর্তুগাল সর্বোচ্চ ১৩২ ম্যাচে জয় পেয়েছে। বিশ্বের আর কোনো ফুটবলার জাতীয় দলের হয়ে এতোগুলো ম্যাচে জয় পাননি। এই ম্যাচের পর তার হাতে রেকর্ডের স্মারক তুলে দিয়েছে  গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড।

আরও পড়ুন

 
২০০৩ সালের আগস্টে পর্তুগালের হয়ে অভিষেক হয় রোনালদোর। দীর্ঘ ২২ বছর ধরে জাতীয় দলে খেলে যাচ্ছেন তিনি। ২১৭ ম্যাচে ১৩৫ গোল করে ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল করার রেকর্ডও রোনালদোরই। দীর্ঘ ক্যারিয়ারে এই নিয়ে চতুর্থবারের মতো গিনেস বুকে নাম তুললেন এই কিংবদন্তি। 

বিজ্ঞাপন

পেশাদার ফুটবলার হিসেবে ৯২৯ গোলের মালিক ৪০ বছর বয়সী রোনালদো। আর মাত্র ৭১ গোল করলে প্রথম ফুটবলার হিসেবে পেশাদার ফুটবলে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করবেন তিনি।
 
আরটিভি/এসআর

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission