উইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপের অপেক্ষা বাড়ল বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ , ০৬:১০ পিএম


বাংলাদেশ নারী দল
ছবি: সংগৃহীত

নারী বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম তিন ম্যাচেই জয় পায় বাংলাদেশ নারী দল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ জয় পেলেই বিশ্বকাপের টিকিট পেত টাইগ্রেসরা। বিশ্বকাপের বাছাইয়ের চতুর্থ ম্যাচে এসে পরাজয়ের দেখা পেলো নিগার সুলতানা জ্যোতির দল। 

বিজ্ঞাপন

এই পরাজয়ের কারণে চলতি আসরে নিজেদের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলাদেশকে। গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরে প্রথমবারের মতো সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া করে জ্যোতির দল।  

এর আগে,  বৃহস্পতিবার (১৭ এপ্রিল) টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি টাইগ্রেসরা। ৯ বল খেলে মাত্র ৬ রান করে শুরুতেই সাজঘরে ফেরেন ওপেনার সোবহানা মোস্তারি। তবে শারমিন আক্তারকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকে ফারজানা হক।

বিজ্ঞাপন

দু'জনের ব্যাটে ভর করে ১০০ রানের কোটা পার করে বাংলাদেশ। তবে ফিফটি তুলতে পারেননি ফারজানা। ৭৮ বলে ৪৭ রান করে আউট হন তিনি। কিন্তু ৫৭ বল খেলে ফিফটি তুলে নেন শারমিন। ফারজানার বিদায়ের পর নিজেকে ধরে রাখতে পারেননি এই ব্যাটার। ৭৯ বলে ৬৭ রান করে বোল্ড আউট হন শারমিন। এতে ছন্দ হারায় বাংলাদেশ। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি অধিনায়ক জ্যোতি।   

১০ বল খেলে মাত্র ৫ রান করেন টাইগ্রেস অধিনায়ক। ১০ বলে ৬ রান করে তার দেখানো পথে হাঁটেন স্বর্ণা আক্তারও। অপর প্রান্ত থেকে দলের হাল ধরার চেষ্টা করেন রিতু মনি। তবে ২৬ বলে ১৫ রান করে ফিরেন এই ব্যাটার।  

বিজ্ঞাপন

এরপর উইকেটে মিছিলে যোগ দেন ফাহিমা খাতুন ৯ রান এবং জান্নাতুল ফেরদৌস (৪)। শেষ দিকে লড়াই করতে থাকেন নাহিদা আক্তার। ৩৯ বলে ২৫ রান করে ৫০তম ওভারের দ্বিতীয় বলে আউট হন তিনি। শেষ পর্যন্ত রাবেয়া খানের অপরাজিত ২৩ রানে ভর করে ৯ উইকেট হারিয়ে ২২৭ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।

আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন আলিয়া অ্যালেইন। হেইলি ম্যাথিউস ও অ্যাফি ফ্লেচার দুটি করে উইকেট নেন। এ ছাড়াও এক উইকেট নেন চিনেল হেনরি।

উল্লেখ্য, এই হারে সমীকরণে পড়ার শঙ্কায় নিগার সুলতানারা। ৬ দলের এই লড়াইয়ে তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা। সেই ম্যাচে বাংলাদেশ যদি জ্যোতিরা হেরে যায় তাহলে সমীকরণের ফাঁদে পড়তে হবে টাইগ্রেসদের।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission