যে কারণে বাংলাদেশকে দুর্ভাগা বললেন আমিরাত অধিনায়ক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ , ০১:২১ পিএম


যে কারণে বাংলাদেশকে দুর্ভাগা বললেন আমিরাত অধিনায়ক
আমিরাত অধিনায়ক। ছবি: সংগৃহীত

বাংলাদেশকে হারিয়ে ঐতিহাসিক জিতেছে সংযুক্ত আরব আমিরাত। তিন ম্যাচের সিরিজের প্রতিটিতে টসে জিতেছে স্বাগতিকরা। যে কারণে টাইগারদের হারানোর কাজটা সহজ হয়েছে তাদের কাছে। আর টানা তিন ম্যাচে টস হারায় বাংলাদেশকে দুর্ভাগা বলে মন্তব্য করেছেন আমিরাত অধিনায়ক।

বিজ্ঞাপন

বুধবার (২১ মে) গণমাধ্যমের সাথে আলাপকালে ওয়াসিম বলেন, দ্বিতীয় ইনিংসে শারজাহ স্টেডিয়ামে বল করা কিছুটা কঠিন হয়ে যায়। তারা বল ভালোই করেছে। ভালো খেলেছে। এখানে শারজাহতে কাজটা সহজ নয়। আমি কখনোই বলতে চাই না বাংলাদেশ খারাপ দল বা খারাপ খেলেছে। তারা টেস্ট খেলুড়ে দেশ। তারা ভালো দল। 

নিজেদের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, আমরা সহযোগী দেশ হিসেবে অনেক ভালো খেলেছি। তাদের ভাগ্য কিছুটা খারাপ ছিল সব ম্যাচেই টস হেরেছে, দ্বিতীয় ইনিংসে বল করতে হয়েছে তাদের বোলারদের। কাজটা কঠিন ছিল।

বিজ্ঞাপন
আরও পড়ুন

সিরিজের তিন ম্যাচেই নিজেদের দাপট দেখিয়েছে স্বাগতিক আরব আমিরাত। প্রথম ম্যাচে মিডল অর্ডারের ব্যর্থতায় ম্যাচ হেরে গেলেও পরের দুই ম্যাচে ঠিকই জয় বের করে নিয়েছে। বাংলাদেশকে সিরিজ হারিয়ে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে নিজেদের শক্তিমত্তারও বার্তা দিয়ে রাখল তারা। 

সিরিজ জেতা নিয়ে আমিরাত অধিনায়কের ভাষ্য, সবার আগে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। হ্যাঁ অবশ্যই অনেক চ্যালেঞ্জিং সিরিজ ছিল। টেস্ট খেলুড়ে দল। আমরা সহযোগী। দল হিসেবে আমরা যেভাবে খেলেছি, ছেলেরা যা দেখিয়েছে সবকিছুই দুর্দান্ত ছিল।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ড্রেসিংরুমে আমাদের মধ্যে কথা হচ্ছিল পিচ ব্যাটিংয়ের জন্য খুবই ভালো ছিল। কন্ডিশনও ভালো আছে। ২০০ রানও অনেক সময় ১৮০ রান হয়ে যায় এমন জায়গায়। টি-টোয়েন্টিতে ১ জন, ১-২ ওভারে রান বের করে ফেলে যায়। ১৬০ রান চেইজ করা যাবে এই বিশ্বাস ছিল। আলিশান (শারাফু) এবং আসিফ (খান) কাজটা করে দিয়েছে।

উল্লেখ্য, তৃতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে আরব আমিরাতকে ১৬২ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ৭ উইকেট আর ৫ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে আরব আমিরাত। এতে ২-১ ব্যবধানে সিরিজ ঘরে তুলেছে স্বাগতিকরা।

আরটিভি/এসআর/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission