জোড়া দুঃসংবাদ পেল ভারত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৩ মে ২০২৫ , ০৮:২২ পিএম


জাসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ শামি
ছবি: সংগৃহীত

আসন্ন ইংল্যান্ড সফরের আগে জোড়া দুঃসংবাদ পেল ভারত। চোট ও ফিটনেসের কারণে দুই অভিজ্ঞ পেসার জাসপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ শামির খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

বুমরাহ বোর্ডকে জানিয়েছেন, ইংল্যান্ড সফরে তিনি পুরো পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারবেন না। চোট থেকে ফিরলেও টানা পাঁচটি টেস্ট খেলার ধকল তার শরীর নিতে পারবে না। এ কারণে তিনি সর্বোচ্চ তিনটি টেস্ট খেলতে চান। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে পাঁচটি ম্যাচ খেলার পরই চোট পান বুমরাহ। যার কারণে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফি ও আইপিএলের শুরুর দিকে মাঠের বাইরে থাকতে হয়।  

অন্যদিকে, দীর্ঘ সময় ধরে চোটে থাকা মোহাম্মদ শামিকে নিয়ে বোর্ড আশাবাদী নয়। ২০২৩ সালে গোড়ালিতে অস্ত্রোপচারের পর ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি শামি। ফলে ইংল্যান্ড সফরের দলে তার জায়গা পাওয়া প্রায় অনিশ্চিত। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে তিনি ছন্দে ছিলেন না। ফিটনেস নিয়ে সংশয় থাকায় তাকে ইংল্যান্ড সফরে পাঠাতে চাইছে না টিম ম্যানেজমেন্ট।  

ফলে এই দুই অভিজ্ঞ পেসারদের বিকল্প খেলোয়াড় খুঁজতে শুরু করেছে নির্বাচক কমিটি। বুমরাহ-শামির অভাব পূরণে আর্শদীপ সিং ও অংশুল কম্বোজ ভাবনায় রয়েছে। কাউন্টি ক্রিকেটে ইংল্যান্ডের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা রয়েছে আর্শদীপের। 

আরও পড়ুন

এদিকে রোহিত শর্মার অবসরের পর নতুন অধিনায়ক নিয়েও চলছে আলোচনা। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শুভমান গিল। তার সহ-অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে ঋষভ পান্তকে। 

ইংল্যান্ড সিরিজ দিয়েই শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ মৌসুম। এমন সময় তরুণদের উপর ভরসা রেখে বড় পরীক্ষা দিতে মাঠে নামতে হচ্ছে ভারতকে।   

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission