পাকিস্তানের বিপক্ষে নামার আগে লিটনের হুঙ্কার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৮ মে ২০২৫ , ১০:৩৯ এএম


লিটন দাস
ছবি: সংগৃহীত

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বুধবার (২৮ মে) মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। তার আগে লাহোরে সংবাদ সম্মেলনে লিটন দাস জানিয়েছেন ঘুরে দাঁড়ানোর কথা। 

বিজ্ঞাপন

এদিকে, পিএসএল শেষে ফুরফুরে মেজাজে রয়েছেন পাকিস্তানি ক্রিকেটাররা। তবুও বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ ভেবে, হোঁচট খেতে চায়না স্বাগতিকরা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। সিরিজের সব ম্যাচ লাহোরে অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘সবশেষ সিরিজটা প্রত্যাশানুযায়ী হয়নি। এটা একটা নতুন সিরিজ। নতুন চ্যালেঞ্জ। আমরা জানি, কোথায় ভুল হয়েছিল। আমরা বিশ্বাস করি, আমরা যেকোনো দলকে হারাতে পারি। ভালো ক্রিকেট খেলতে হবে। প্রতিপক্ষ নিয়ে ভাবতে চাই না। অতীতে কোথায় ভুল হয়েছে, সেগুলো নিয়ে কাজ করতে চাই।’

বিজ্ঞাপন

বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘আলোচনা-সমালোচনা হবেই। ভালো ক্রিকেট না খেললে এটা তো স্বাভাবিক জিনিস। আমাদের সবারই চেষ্টা থাকে যে ভালো ক্রিকেটটা কীভাবে খেলতে পারি। আমরা জানি, আমরা কোথায়, কি ভুল করেছি। ফলাফল সব সময় আপনার দিকে আসবে না। কিন্তু আপনি কেমন ক্রিকেট খেলছেন, সেটা বড় জিনিস। আমরা যদি প্রক্রিয়া মেনে ক্রিকেট খেলি, তাহলে সফলতার হার বেশি থাকবে।’ 
 
তিনি আরও বলেন, ‘পিএসএলে যতটুকু খেলা দেখেছি, ব্যাটিং ফ্রেন্ডলি। তাসকিন-ফিজ না খেললে যারা খেলবে, তাদের জন্য এটা বড় সুযোগ।’  
 
পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা বলেন, ‘ওদের পেস বোলিং ইউনিট অনেক উন্নতি করেছে। আগে হয়তো এক-দুজন থাকতো। এখন বেশ কয়েকজন ভালো বোলার আছে। প্রত্যেককে নিয়ে আমাদের আলাদা পরিকল্পনা রয়েছে। ওদের ব্যাটাররাও ভালো। বিশেষ করে লিটন দাস। চেষ্টা করব তাকে দ্রুত আউট করে দিতে। অধিনায়ক ভালো না করলে দলের ওপর প্রভাব পড়ে। আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সিরিজই সহজ নয়। বাংলাদেশ ভালো দল। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।’

আরও পড়ুন

এই সিরিজের সবকটি ম্যাচই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে। ২৮ মে প্রথম টি-টোয়েন্টি এরপর ৩০ মে এবং ১ জুন সিরিজের বাকি দুটি ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।সবশেষ পাকিস্তান সফরে টেস্ট সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিলো টাইগাররা।কিন্তু টি-টোয়েন্টিতে তাদের মাটিতে কখনোই জিততে পারেনি বাংলাদেশ। সব মিলিয়ে ১৯ দেখায় ৩ জয় আর ১৬ হার।  

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission