গ্রিজম্যানের সঙ্গে অ্যাটলেটিকোর নতুন চুক্তি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৩ জুন ২০২৫ , ০৮:৪০ এএম


আঁতোয়ান গ্রিজম্যান
ছবি: সংগৃহীত

আঁতোয়ান গ্রিজম্যানের সঙ্গে আরও এক বছরের নতুন চুক্তি করেছে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। নতুন চুক্তির কারণে ২০২৭ সালের জুন মাস পর্যন্ত স্পেনের এই ক্লাবেই থাকছেন ফরাসী এই তারকা। ২০২৬ সাল পর্যন্ত গ্রিজম্যানের বর্তমান চুক্তির মেয়াদ ছিল।  

বিজ্ঞাপন

দ্বিতীয়বারের মতো ২০২২ সালে অ্যাটলেটিকোতে চার বছরের জন্য সই করেন গ্রিজম্যান। এর আগে,বার্সেলোনা থেকে ২০২১-২২ সালে অ্যাটলেটিকোতে ধারে খেলতে আসেন তিনি।  

২০১৪ সালে রিয়াল সোসিয়েদাদ থেকে অ্যাটলেটিকো মাদ্রিদে আসেন গ্রিজমান। এই ক্লাবে পাঁচ বছর খেলার পর ২০১৯ সালে বার্সায় যোগ দেন তিনি। এর পর দুই বছর খেলে আবার ফিরে আসেন অ্যাটলেটিকোয়। ২০১৯ সালে ১২০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনায় আসেন। এরপর ২০২১ সালে ধারে এবং পরের বছর স্থায়ীভাবে পুনরায় অ্যাটলেটিকোতে ফেরেন গ্রিজমান।

বিজ্ঞাপন

পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকে লা-লিগার ২০২৪-২৫ মৌসুম শেষ করে অ্যাটলেটিকো। ৩৮ ম্যাচে তাদের পয়েন্ট ছিল ৭৬। সবশেষ আসরে দলের ৩৮ ম্যাচের সব ম্যাচেই খেলেন গ্রিজমান। পুরো মৌসুম জুড়ে আট গোল ও সাতটি অ্যাসিস্ট করেছেন তিনি।  

ক্লাবটিতে ৯ বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে অষ্টম সর্বোচ্চ ৪৪২ ম্যাচ খেলেন ফরাসী তারকা। এই সময় ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও হয়ে যান তিনি। বর্তমানে তার মোট গোল ১৯৭টি, লুইস আরাগোনেসের ১৭৩ গোলের রেকর্ডও ভাঙেন গ্রিজমান।

বিজ্ঞাপন

অ্যাটলেটিকোর জার্সিতে একটি করে ইউরোপা লিগ, উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপ জিতেছেন গ্রিজমান। সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন তিনি। ২০২৪ সালের সেপ্টেম্বরে ইউরোর সেমিফাইনালে স্পেনের কাছে হারের পর অবসরের ঘোষণা দেন। জাতীয় দলের হয়ে ১৩৭ ম্যাচ খেলে ৪৪টি গোল করেছেন। সেই সাথে ২০১৬ ইউরোতে সর্বোচ্চ গোল করে জয় করেন গোল্ডেন বুট। 

২০২৪-২৫ মৌসুমে ক্লাবের হয়ে দুর্দান্ত পারফর্ম করেন গ্রিজম্যান। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচ খেলে ১৬ গোল ও ৯ অ্যাসিস্ট করেন তিনি। 

বিজ্ঞাপন

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission