বিশ্বকাপে খেলা নিশ্চিত হওয়ায় দলের সবাইকে গাড়ি দিলেন প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ , ১২:১৬ পিএম


মিরজিওয়েভ গাড়ি উপহার
ছবি: সংগৃহীত

উজবেকিস্তানের বিশ্বকাপ নিশ্চিত করে এমন উদযাপন সত্যিই দৃষ্টান্তমূলক। খেলোয়াড়দের পারফরম্যান্সকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে প্রেসিডেন্ট শভকাত মিরজিওয়েভ গাড়ি উপহার দিয়েছেন খেলোয়াড়দের। এই উপহার শুধু অনুপ্রেরণাই নয়, ভালোবাসা ও সম্মানের প্রতীক। 

বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেওয়া যেকোনো দেশের জন্য বিশাল অর্জন। বিশেষ করে এশিয়ার মতো প্রতিযোগিতামূলক অঞ্চলে, যেখানে ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরবের মতো শক্তিশালী দল রয়েছে। উজবেকিস্তানের এই সাফল্য ভবিষ্যতের জন্য দেশের ফুটবলের দরজা আরও বড় করে খুলে দেবে।

এমন রাষ্ট্রীয় স্বীকৃতি দেখে অন্য দেশগুলোও নিজেদের ক্রীড়াবিদদের নিয়ে নতুন করে ভাবতে পারে। বাংলাদেশের মতো দেশগুলোর জন্যও এটা হতে পারে একটি উদাহরণ। সঠিক বিনিয়োগ, পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতা থাকলে ফুটবলেও বড় মঞ্চে পৌঁছানো অসম্ভব নয়।

বাছাইপর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের জয়ের পর তারই অংশ হিসেবে উপহার দেয়া হয়েছে গাড়ি। কাতারের বিপক্ষে ম্যাচ শেষে মাঠে একে একে ৪০টি চীনা ব্র্যান্ড BYD-এর গাড়ি আনা হয় এবং সেগুলোর চাবি খেলোয়াড় ও কোচিং স্টাফদের (মোট ৪০ জন) হাতে তুলে দেওয়া হয়।

উজবেকিস্তান নিজেদের গ্রুপে দ্বিতীয় হয়ে বাছাইপর্ব শেষ করেছে। একই গ্রুপে ইরানও চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করেছে। সংযুক্ত আরব আমিরাত ও কাতার পরবর্তী বাছাই রাউন্ডে বিশ্বকাপের টিকিটের জন্য লড়াই করবে।

আরও পড়ুন

২০২৬ ফিফা বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো এবারের বিশ্বকাপের মূল পর্বে ৪৮টি দল ছয়টি কনফেডারেশন থেকে অংশ নেবে।
 
আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission