ক্লাব বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা চেলসি-ম্যানসিটির, বাদ পড়েছেন তারকারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ , ০৩:০৪ পিএম


ফিফা ক্লাব বিশ্বকাপ
ছবি: সংগৃহীত

ফিফা ক্লাব বিশ্বকাপ সামনে রেখে দল গুছিয়ে নিচ্ছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো। এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও চেলসি। সঙ্গে রয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখও।

বিজ্ঞাপন

গত মৌসুমে শূন্য হাতে থাকা ম্যানসিটি এবার নতুন চার ফুটবলার নিয়ে নতুন করে স্বপ্ন দেখছে। চেলসি থেকে গোলরক্ষক বেটিনেলি, এসি মিলান থেকে মিডফিল্ডার তিজান্নি রেইন্ডার্স, উলভস থেকে ডিফেন্ডার আইত-নৌরি এবং লিওঁ থেকে রায়ান চেরকিকে স্কোয়াডে রেখেছে পেপ গার্দিওলার দল।

অন্যদিকে, কনফারেন্স লিগ জেতা চেলসি ক্লাব বিশ্বকাপে রেখেছে তাদের সদ্য দলে নেওয়া তিন ফুটবলার—ডিফেন্ডার মামাদু সার, মিডফিল্ডার ডারিও এসুগো ও ফরোয়ার্ড লিয়াম ডেলাপ।

বিজ্ঞাপন

তবে আশ্চর্যের বিষয়, চেলসির স্কোয়াডে জায়গা পাননি রাহিম স্টার্লিং, বেন চিলওয়েল, জোয়াও ফেলিক্স, জর্ডজে পেট্রোভিক ও অ্যাক্সেল ডিসাসির মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা। ধারণা করা হচ্ছে, এই ফুটবলারদের ক্লাব ছাড়িয়ে দিতে চায় চেলসি।

এদিকে বায়ার্ন মিউনিখও তাদের স্কোয়াডে রেখেছে সদ্য দলে আসা ডিফেন্ডার জনাথান তাহকে।  

বিজ্ঞাপন

আরও পড়ুন

ক্লাব বিশ্বকাপ সামনে রেখে তিন দলের স্কোয়াডে ভর করেছে তারুণ্য ও নতুনত্ব, আর আলোচনায় রয়ে গেছে বড় তারকাদের অনুপস্থিতি।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission