সিরিজ শুরুর আগেই দেশে ফিরে আসছেন গম্ভীর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৩ জুন ২০২৫ , ০৪:৩৪ পিএম


গৌতম গম্ভীর
ছবি: সংগৃহীত

ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরকে ইংল্যান্ড সিরিজ শুরুর আগেই দেশে ফিরে আসতে হচ্ছে। জানা যায় পারিবারিক জরুরি কারণে সে দেশে ফিরে আসছে। তার মা সীমা গম্ভীর হৃদরোগে আক্রান্ত হওয়ায় গম্ভীর লন্ডন থেকে শুক্রবার নয়াদিল্লি রওনা হচ্ছেন। 

বিজ্ঞাপন

বিসিসিআইয়ের অনুমতি নিয়ে তিনি দেশে ফিরছেন এবং আশা করা হচ্ছে, ১৭ জুনের মধ্যে তিনি আবার দলের সঙ্গে ইংল্যান্ডে যোগ দেবেন। তবে এই কারণে প্রস্তুতি ম্যাচে দলের সঙ্গে থাকছেন না গম্ভীর।

আরও পড়ুন

২০ জুন হেডিংলেতে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্ট। কোহলি-রোহিত যুগের পর এটি ভারতের প্রথম বড় সিরিজ, এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রেরও সূচনা। ফলে সিরিজটি গম্ভীর ও দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission