
ভারতের সঙ্গে লজ্জাজনক হারের কারণে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে খেলা হয়নি পাকিস্তানের যুবাদের। অন্যদিকে অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের কল্যাণে যুদ্ধবিধ্বস্ত আফগান যুবাদের রূপকথা লেখা বন্ধ হয়ে যায় সেমিতেই।
আজ সেমিতে পরাজিত এই দুই দলের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু নিউজিল্যান্ডের কুইন্সটাউনে বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি, হয়নি টসও। ম্যাচ পরিত্যক্ত হয়ে গেছে।
আগের রাত থেকেই ভীষণ বৃষ্টি হয়েছে কুইন্সটাউনে। ফলে ম্যাচ শুরু হওয়ার সময় পিছিয়ে দেয়া হয়। তবে আবার বৃষ্টি শুরু হওয়ায় ম্যাচ শুরু হওয়ার আর কোনো উপায়ই ছিল না। ফলে ম্যাচটিই বাতিল ঘোষণা করা হয়।
--------------------------------------------------------
আরও পড়ুন: ভালোবাসার গল্প লিখে পুরস্কার!
--------------------------------------------------------
তাতে লাভ হয়েছে পাকিস্তানের। গ্রুপ পর্বে আফগানিস্তানের কাছে পরাজিত হয়েও গ্রুপে ভালো অবস্থানে থাকায় তৃতীয় হয়েছে পাকিস্তান। আর গ্রুপ পর্বে পাকিস্তান, শ্রীলঙ্কার পর শেষ আটে স্বাগতিক নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবার যুব বিশ্বকাপের সেমিফাইনালে উঠে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়া আফগানদের চতুর্থ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। দক্ষিণ আফ্রিকার কাছে হেরে ষষ্ঠ হয়েছে বাংলাদেশ দল। আর পঞ্চম দক্ষিণ আফ্রিকা।
পাকিস্তান ও আফগানিস্তান ছিল ‘ডি’ গ্রুপে। তিন ম্যাচে দুই দলই দুটি করে জয় পেয়েছিল। পয়েন্টও ছিল সমান ৪। তবে নেট রানরেটে এগিয়ে থেকে গ্রুপ সেরা হয়েছিল পাকিস্তান। ফলে আজ ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় পাকিস্তান তৃতীয় হয়ে যুব বিশ্বকাপ শেষ করল।
শনিবার মাউন্ট মঙ্গানুইয়ে ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া।
আরও পড়ুন:
এএ




