
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের দ্বাদশ আসরের ফাইনাল ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া।
বাংলাদেশ সময় শনিবার সকাল সাতটায় নিউজিল্যান্ডের মাউন্ট মানগানুইতে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ভারতীয় অধিনায়ক পৃথিবী সাহা বলেন, গোটা আসরে যেভাবে সবাই ধারাবাহিকতা দেখিয়েছে, আমার বিশ্বাস তা ফাইনালেও বজায় থাকবে। এছাড়া দলের প্রয়োজনে বারবার দারুণ পারফর্ম করেছে ফাস্ট বোলাররা।
অন্যদিকে অস্ট্রেলিয়ার অধিনায়ক জেসন সংঘা বলেন, আমরা এই ম্যাচে যেমন আন্ডারডগ নই, তেমনই ফেবারিটও নই। কিন্তু দিন শেষে আমরা টিম অস্ট্রেলিয়া। যেকোনো দলকে হারানোর ক্ষমতা আছে আমাদের।
গ্রুপ পর্বে ‘বি’ গ্রুপে খেলেছে ভারত ও অস্ট্রেলিয়া। এই গ্রুপের অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে ভারত। অন্যদিকে গ্রুপ ম্যাচে ভারতের কাছে হারলেও জিম্বাবুয়ে ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে অস্ট্রেলিয়া।
কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ও সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠে ভারতের যুবারা। আর কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ও সেমিফাইনালে আফগানিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে অস্ট্রেলিয়া।
এর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুই দলের পাঁচ বারের দেখায় তিনবার ভারত এবং দুইবার অস্ট্রেলিয়া জিতেছে। এর আগে উভয় দলই তিনবার করে শিরোপা জিতেছে।
কে




