যে কারণে ইসরায়েলের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ বর্জন করল জর্ডান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ , ০৩:৪০ পিএম


জর্ডান
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডে চলছে অনূর্ধ্ব-১৯ বাস্কেটবল বিশ্বকাপ। এর আগে গত ৩১ জানুয়ারি লুসানে অনুষ্ঠিত এক ড্রয়ের মাধ্যমে নির্ধারিত হয় কে কোন গ্রুপে খেলবে। সেখানে জর্ডানের গ্রুপে পড়ে ইসরায়েল। ‘সি’ গ্রুপে জর্ডান-ইসরায়েল ম্যাচটি হওয়ার কথা ছিল রোববার (২৯ জুন)। তবে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ম্যাচটি বর্জন করে জর্ডান। 

বিজ্ঞাপন

মূলত গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের বিপক্ষে ম্যাচটি ছেড়ে দেয় জর্ডান। ইসরায়েলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানানোর কারণে জর্ডানকে পরাজিত ঘোষণা করা হয়। এই ম্যাচে ইসরায়েলকে ২০-০ পয়েন্টে জয়ী ঘোষণা করা হয়। 
এই ম্যাচ ছেড়ে দেওয়ায় জর্ডান দুই ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে। দুই ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ইসরায়েল। সমান ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের অন্য দুই দল সুইজারল্যান্ড ও ডমিনিকান রিপাবলিক যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়।
 
ম্যাচ ছেড়ে দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি জর্ডানিয়ান বাস্কেটবল ফেডারেশন। তবে দেশটির দৈনিক আদ-দুস্তুর জানিয়েছে, গাজায় গণহত্যার প্রতিবাদেই ইসরায়েলের বিপক্ষে খেলেনি তারা। জর্ডানের এমন সিদ্ধান্তে সমালোচনা করেছেন ইসরায়েলের বাস্কেটবল ফেডারেশনের সভাপতি আমোস ফ্রিশমান। খেলাধুলায় রাজনীতি টেনে আনার সমালোচনা করেন তিনি। 

আরও পড়ুন

পয়েন্ট হারালেও জর্ডানের দ্বিতীয় রাউন্ডে উঠতে কোনো সমস্যা হবে না। টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী, চার গ্রুপের ১৬টি দলই শেষ ষোলোতে উঠবে। 

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission