১০ লাখ টাকায় বিক্রি ফাইনালের টিকিট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১১ জুলাই ২০২৫ , ০৫:৪১ পিএম


ক্লাব বিশ্বকাপের ফাইনাল
ছবি: সংগৃহীত

দর্শকসংখ্যা কম হলেও ক্লাব বিশ্বকাপের ফাইনাল ঘিরে উন্মাদনার কমতি নেই। বিশেষ করে টিকিটের দামে যেন আগুন লেগেছে। সর্বনিম্ন ৩১২ ডলার (প্রায় ৩৮ হাজার টাকা) থেকে শুরু করে রিসেল মার্কেটে একেকটি টিকিটের দাম ছুঁয়েছে ১০ লাখ টাকার কাছাকাছি!

বিজ্ঞাপন

টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি ইউরোপের দুই পরাশক্তি প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও চেলসি। ৭০ মিলিয়ন ডলার প্রাইজমানির এই লড়াইয়ে ফেভারিট হিসেবে ধরা হচ্ছে লুইস এনরিকের পিএসজিকে। তবে ইংলিশ কিংবদন্তি অ্যালান শিয়েরার বাজি ধরেছেন চেলসির ওপর।

চমক জাগানো পারফরম্যান্সে দারুণ ছন্দে রয়েছে পিএসজি। গ্রুপ পর্বে অ্যাথলেটিকো মাদ্রিদ, এরপর শেষ ষোলোতে লিওনেল মেসির ইন্টার মায়ামিকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করেছে ৪-০ গোলে। কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষেও ছিল দাপুটে জয়। এখন পর্যন্ত টুর্নামেন্টে মাত্র এক গোল হজম করেছে ফরাসি ক্লাবটি, সেখানে করেছে ১৬টি গোল।

বিজ্ঞাপন

অন্যদিকে তুলনামূলক সহজ প্রতিপক্ষের মুখোমুখি হয়ে ফাইনালে উঠেছে চেলসি। কিছুটা রক্ষণভাগ দুর্বল হলেও আক্রমণে সেটি পুষিয়ে দিয়েছেন এঞ্জো মারেসকার শিষ্যরা।

আরও পড়ুন

বিজয়ী দল পাবে ৪০ মিলিয়ন ডলার (প্রায় ৪৮৭ কোটি টাকা), রানার্সআপ দল পাবে ৩০ মিলিয়ন ডলার। ম্যাচ ফি ও অংশগ্রহণ ফি তো আছেই। তবে টিকিট নিয়ে এখনই উত্তেজনার চূড়ায় ফুটবলপ্রেমীরা। সেমিফাইনালে যেখানে ৫৮ হাজার টাকার টিকিট বিক্রি করতে হয়েছে মাত্র ১৫০০ টাকায়, সেখানে ফাইনালের টিকিট বিক্রি হচ্ছে ৮ হাজার ডলার পর্যন্ত যা বাংলাদেশি টাকায় প্রায় ১০ লাখ!  

বিজ্ঞাপন

এ যেন মাঠের বাইরেও যুদ্ধের রোমাঞ্চ ছড়িয়ে দিয়েছে ক্লাব বিশ্বকাপের মহারণ।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission