বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে যত টাকা খরচ হবে দর্শকদের

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

রোববার, ১৩ জুলাই ২০২৫ , ০৬:০৫ পিএম


বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে যত টাকা খরচ হবে দর্শকদের
ছবি: এএফপি

টাইগারদের শ্রীলঙ্কা সফর শেষ হলেই বাংলাদেশে পা রাখবে পাকিস্তান দল। মিরপুরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে ম্যান ইন গ্রিনরা। আর এই সিরিজকে সামনে রেখে টিকিটে মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞাপন

রোববার (১৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ক্রিকেট বোর্ড। এই সিরিজের টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। 

পাকিস্তান-বাংলাদেশের ম্যাচ দেখতে হলে সর্বনিম্ন ৩০০ টাকা খরচ করতে হবে দর্শকদের। এই টাকায় ইস্টার্ন গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন। আর ইন্টারন্যাশনাল লাউঞ্জে বসে খেলা দেখতে সবচেয়ে বেশি ম্যাচ প্রতি ৩ হাজার ৫০০ টাকা গুনতে হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য

  • ইস্টার্ন গ্যালারি : ৩০০ টাকা
  • শহীদ আবু সাঈদ স্ট্যান্ড : ৪০০ টাকা
  • নর্দার্ন গ্যালারি : ৪০০ টাকা
  • ক্লাব হাউস (সাউথ - শহীদ মুশতাক স্ট্যান্ড, আপার ও লোয়ার) : ৮০০ টাকা
  • ক্লাব হাউস (নর্থ - শহীদ জুয়েল স্ট্যান্ড) : ৮০০ টাকা
  • ইন্টারন্যাশনাল গ্যালারি (নর্থ - মিডিয়া ব্লক) : ১৫০০ টাকা
  • ইন্টারন্যাশনাল গ্যালারি (সাউথ - কর্পোরেট ব্লক) : ১৫০০ টাকা
  • গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার ও আপার টিয়ার) : ২৫০০ টাকা
  • ইন্টারন্যাশনাল লাউঞ্জ (সাউথ - কর্পোরেট ব্লক) : ৩৫০০ টাকা

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission