ম্যাচসেরা হয়ে স্ত্রীকে ধন্যবাদ দিলেন খালেদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৪ জুলাই ২০২৫ , ০১:০৮ পিএম


খালেদ আহমেদ
ছবি: সংগৃহীত

গ্লোবাল সুপার লিগে দুর্দান্ত ফর্মে রয়েছে রংপুর রাইডার্স। নিজেদের দ্বিতীয় ম্যাচেও নাটকীয় এক জয় তুলে নিয়েছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দলটি। বিগ ব্যাশ লিগের শক্তিশালী দল হোবার্ট হারিকেন্সকে তারা হারিয়েছে মাত্র ১ রানে। ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে উঠেছিলেন ডানহাতি পেসার খালেদ আহমেদ, যিনি দুর্দান্ত বোলিং করে হয়ে যান ম্যাচসেরা।

১৯তম ওভারে খালেদ মাত্র ৯ রান দিয়ে তুলে নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট, যা রংপুরকে ম্যাচে ফিরিয়ে আনে। শেষ ওভারে হোবার্টের প্রয়োজন ছিল ১৩ রান, কিন্তু ওমরজাইয়ের সুনিপুণ বোলিংয়ে তুলতে পারে মাত্র ১১ রান। শেষ পর্যন্ত ১ রানের রোমাঞ্চকর জয় পায় রংপুর রাইডার্স। ম্যাচ শেষে নিজের বোলিং ও পারফরম্যান্স নিয়ে কথা বলেন খালেদ।

তিনি জানান, দলীয় পরিকল্পনা অনুযায়ী নিজের শক্তির জায়গায় বল করেছেন, পাশাপাশি স্ত্রীর প্রেরণার কথাও অকপটে স্বীকার করেন এই পেসার। আলহামদুলিল্লাহ, সত্যি কথা বলতে আমার স্ত্রী প্রত্যেক ম্যাচের আগে আমার সাথে কথা বলে। ও সব সময় বলে যে আমি সেরা। তারপর বলে আমি চাই যে তুমি প্রত্যেক ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হও। তো আমার স্ত্রীকে ধন্যবাদ।

তার পারফরম্যান্সে সন্তুষ্ট অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, আলহামদুলিল্লাহ, খালেদ দারুণ বল করেছে। সে তার সামর্থ্য অনুযায়ী ভালো জায়গায় বোলিং করেছে, তার সক্ষমতা যতটুকু সেটা প্রমাণ করেছে। সাথে ওমরজাই আর ইফতেখারও ভালো বল করেছে।

আরও পড়ুন

২৬ রানে ৪ উইকেট নেওয়া খালেদের এই দুর্দান্ত পারফরম্যান্স নিশ্চিতভাবেই রংপুর রাইডার্সকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে আসরের পরবর্তী ম্যাচগুলোর জন্য।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission