বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন আন্দ্রে রাসেল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ , ০৮:৫০ এএম


আন্দ্রে রাসেল
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি আর মাত্র সাত মাস। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ খেলার পরই জাতীয় দলের জার্সি তুলে রাখবেন তিনি। 

বিজ্ঞাপন

২০১৯ সালের পর থেকে কেবল সংক্ষিপ্ত ফরম্যাটেই ক্যারিবীয়দের হয়ে মাঠে নামতেন রাসেল। এবার ৩৭ বছর বয়সে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিলেন এই অলরাউন্ডার।

আন্তর্জাতিক ক্যারিয়ারে রাসেল ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ব্যাট হাতে করেছেন ১,০৭৮ রান, স্ট্রাইকরেট ১৬৩। বল হাতে শিকার করেছেন ৬১ উইকেট। ওয়ানডেতে ৫৬ ম্যাচ খেলে করেছেন ১,০৩৪ রান ও নিয়েছেন ৭০ উইকেট। ২০১০ সালে টেস্ট অভিষেক হলেও খেলেছেন মাত্র একটি ম্যাচ। 

বিজ্ঞাপন

অবসরের ঘোষণায় আবেগতাড়িত হয়ে রাসেল বলেন, ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করতে পারা আমার জীবনের গর্বিত অর্জনের একটি। আমি এমন অবস্থানে থেকে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে চাই, যা ক্যারিবীয় ভূমি থেকে উঠে আসা পরবর্তী প্রজন্মের জন্য আদর্শ হয়ে থাকবে।

তিনি আরও বলেন, আমি যখন শিশু ছিলাম, তখন কখনো ভাবিনি এই পর্যায়ে খেলব। কিন্তু যত খেলেছি, তত ভালোবেসেছি এই খেলাকে। আমি সবসময় চেষ্টা করেছি ওয়েস্ট ইন্ডিজের হয়ে নিশানা রেখে পারফর্ম করতে, যা অন্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।

বিজ্ঞাপন

রাসেল ২০১২ ও ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। মাত্র দুই মাস আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আরেক ক্যারিবীয় তারকা নিকোলাস পুরান। তার পথে রাসেলও হাঁটলেন। 

আরও পড়ুন

এই অলরাউন্ডারের বিদায় নিয়ে ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ ড্যারেন সামি বলেন, আন্দ্রে সবসময়ই একজন পরিপূর্ণ পেশাদার ও আগ্রাসী প্রতিযোগী। অধিনায়ক কিংবা কোচ হিসেবে যখনই আমি তার সঙ্গে কাজ করেছি, ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেতার ক্ষুধা তার মাঝে সবসময়ই দেখেছি। তার ভবিষ্যতের জন্য শুভকামনা। আশা করি, ভবতিষ্যতেও সে নতুন প্রজন্মের জন্য প্রেরণাদায়ী হয়ে থাকবে। 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission