যে কারণে বড় শাস্তি পেল আল হিলাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৬ আগস্ট ২০২৫ , ০৪:৫০ পিএম


আল হিলাল
ছবি: সংগৃহীত

সৌদি আরবের অন্যতম সফল ক্লাব আল হিলাল এবার সৌদি সুপার কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ায় বড় ধরনের শাস্তির মুখে পড়েছে। ক্লাবটি আর্থিক জরিমানার পাশাপাশি আগামী মৌসুমেও সুপার কাপে অংশ নিতে পারবে না।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৫ আগস্ট) এক বিবৃতিতে সৌদি আরব ফুটবল ফেডারেশনের (এসএএফএফ) ডিসিপ্লিনারি ও এথিকস কমিটি জানিয়েছে, ২০২৫-২৬ মৌসুমের সৌদি সুপার কাপের আনুষ্ঠানিক সূচি প্রকাশের পর টুর্নামেন্টে অংশ না নিয়ে শৃঙ্খলা ও নৈতিকতা আইনের ধারা ৫৯(৩) ভঙ্গ করেছে আল হিলাল। এর ফলে ক্লাবটিকে ৫ লাখ সৌদি রিয়াল, অর্থাৎ প্রায় ১ কোটি ৬২ লাখ বাংলাদেশি টাকা জরিমানা করা হয়েছে।

ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার কারণে খেলোয়াড়দের ক্লান্তির দোহাই দিয়ে এবারের সুপার কাপ থেকে সরে দাঁড়ায় আল হিলাল। যদিও ক্লাবটি গত ৪ জুলাই কোয়ার্টার ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়।

বিজ্ঞাপন

শাস্তির অংশ হিসেবে আল হিলাল এবারের আসরের কোনো অর্থ পাবে না এবং যোগ্যতা অর্জন করলেও পরের মৌসুমে অংশ নিতে পারবে না। তবে তাদেরকে আপিলের সুযোগ দেওয়া হয়েছে।

এবারের সৌদি সুপার কাপ অনুষ্ঠিত হবে হংকংয়ে, ১৯ থেকে ২৩ আগস্ট পর্যন্ত। চার দলের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে আল নাসর, আল ইত্তিহাদ, আল আহলি ও আল কাদসিয়া।

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ আগস্ট আল কাদসিয়ার মুখোমুখি হবে আল আহলি, যারা আল হিলালের পরিবর্তে অংশ নিচ্ছে। অন্যদিকে ১৯ আগস্ট আল ইত্তিহাদের বিপক্ষে খেলবে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ আগস্ট।

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission