ভারতের বিপক্ষে পাত্তাই পেল না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫ , ০৫:২৫ পিএম


সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ
ছবি: বাফুফে

বাংলাদেশ মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ২-০ গোলের হার বরণ করেছে। ভুটানকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলেও ভারতের সামনে দাঁড়াতে পারেনি লাল-সবুজের কিশোরীরা। অপরদিকে নেপালকে ৭-০ গোলে হারিয়ে শক্তি প্রদর্শন করা ভারতীয় দল শুক্রবার (২২ আগস্ট) জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে। 

b_u_17

ম্যাচের শুরু থেকেই আক্রমণে আধিপত্য ছিল ভারতের। লাল-সবুজরা যদিও ডিফেন্সে দৃঢ়তা দেখিয়েছে, তবুও ভারতীয় মেয়েদের থামানো সম্ভব হয়নি। ম্যাচের ১৪ মিনিটে সতীর্থের পাস থেকে বক্সে ঢুকে গোল করেন পার্ল ফার্নান্দেজ। এরপর একাধিকবার ভারতের আক্রমণ প্রতিহত করেন গোলরক্ষক ইয়ারজান বেগম ও ডিফেন্ডার আরিফা আক্তার। ৩৩তম মিনিটে বাংলাদেশের একমাত্র উল্লেখযোগ্য সুযোগ এসেছিল সৌরভী আকন্দ প্রীতির ফ্রি-কিক থেকে, তবে সেটি ঠেকিয়ে দেন ভারতের গোলরক্ষক মুন্নি। প্রথমার্ধ শেষ হয় ভারতের ১-০ ব্যবধানে এগিয়ে।

b_u_17_2

দ্বিতীয়ার্ধেও ভারত একই ছন্দে খেলতে থাকে। যদিও অগোছালো ফিনিশিংয়ের কারণে গোল পাচ্ছিল না তারা। অবশেষে ৭৬তম মিনিটে আলিশার ক্রস থেকে গোল করেন বনিফিলা শুলাই। বাংলাদেশের মেয়েরা কয়েকটি কর্নারের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি সেই সুযোগ। শেষ পর্যন্ত ২-০ গোলেই জয় নিশ্চিত করে ভারত।

আরও পড়ুন

এই জয়ে চার দলের টুর্নামেন্টে এগিয়ে রইল ভারত। এর আগে নেপালকে ৭-০ গোলে হারিয়েছিল তারা। তবে অর্পিতাদের জন্য এখনও আশা শেষ হয়ে যায়নি। সামনে আরও চারটি ম্যাচ রয়েছে, যার মধ্যে ভারতের বিপক্ষেও আবার মাঠে নামবে তারা। বাকি ম্যাচগুলোতে ভালো করতে পারলে ফাইনালে খেলার এবং শিরোপার লড়াইয়ে থাকার সুযোগ এখনো রয়েছে বাংলাদেশের মেয়েদের সামনে।

আরটিভি/এসকে

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission