
সাধারণত বৈশ্বিক আসরগুলোতে বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করেন লন্ডন প্রবাসী ইমরানুর রহমান। আসন্ন ১৩-২১ সেপ্টেম্বর জাপানের টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকসেও নাম ছিল তার। কিন্তু এই আসর থেকে সরে দাঁড়িয়েছেন ইমরানুর রহমান।
আর এতেই কপাল খুলেছে হার্ডলার নাজমুল হাসান রনি। আসন্ন বিশ্ব অ্যাথলেটিকস প্রতিযোগিতায় তার নাম পাঠানো হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম।
তিনি বলেন, রনি ও ইমরানের মধ্যে আমরা একজনকে পাঠাতে চেয়েছিলাম। ইমরান চিঠি দিয়ে ফেডারেশনকে জানিয়েছে, সে বিশ্ব অ্যাথলেটিকসে যেতে চায় না। ফলে রনিকে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। তার টাইমিং এসএ গেমসে স্বর্ণ পাওয়ার মতো এবং বয়সও কম। সব কিছু মিলিয়ে তাকে বিশ্ব পর্যায়ে খেলার সুযোগ দেওয়া হচ্ছে।
ফেব্রুয়ারিতে ৪০০ মিটার হার্ডলসে ৫০ দশমিক ৮৪ টাইমিং করে ৩১ বছর আগের জাতীয় রেকর্ড ভাঙেন রনি। এবার সামারেও এই ইভেন্টে শ্রেষ্ঠত্ব ছিল তার।
আরটিভি/এসআর/এস




