
ডোপিং নিষেধাজ্ঞার দীর্ঘ লড়াই শেষে চ্যাম্পিয়নস লিগে ফিরলেন ফরাসি মিডফিল্ডার পল পগবা। ২০২৫-২৬ মৌসুমের গ্রুপ পর্বে এএস মোনাকোর স্কোয়াডে জায়গা পেয়েছেন বিশ্বকাপজয়ী এই তারকা।
পগবা ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ডোপ টেস্টে পজিটিভ হওয়ার পর চার বছরের নিষেধাজ্ঞা পান। তবে ক্রীড়া সালিশি আদালত (সিএএস)-এ সফল আপিলের পর শাস্তি কমে ১৮ মাসে দাঁড়ায়।
চলতি বছরের জুনে ফ্রি ট্রান্সফারে দুই বছরের জন্য মোনাকোতে যোগ দেন পগবা। যদিও এখনও মাঠে নামেননি, চ্যাম্পিয়নস লিগের দলে অন্তর্ভুক্তি তার নতুন সূচনার বার্তা দিচ্ছে।
বর্তমানে লিগ ওয়ানে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে মোনাকো। ক্লাবের ভক্তরা আশা করছেন, অভিজ্ঞ মিডফিল্ডারের উপস্থিতি দলে নতুন উদ্যম ও অনুপ্রেরণা যোগ করবে।
মোনাকো স্কোয়াড (চ্যাম্পিয়নস লিগ ২০২৫-২৬)
গোলরক্ষক
লুকাস হ্রাডেকি, ফিলিপ কুন, জুল স্টাভিয়েস্কি, ইয়ান লিয়ানার্ড, ইয়ানিস বেনচাওশ মার্টি
ডিফেন্ডার
ভান্দেরসন, এরিক ডাইয়ার, জর্ডান তেজে, থিলো কেরের, কাইও হেনরিক, ক্রিস্তিয়ান মাওইসা, কাসুম উয়াতারা, মোহাম্মদ সালিসু, স্যামুয়েল নিবোম্বে, নিক মোকাবাকিলা
মিডফিল্ডার
ডেনিস জাকারিয়া, পল পগবা, আলেক্সান্দর গোলোভিন, মাগনেস আকলিউশ, লামিন কামারা, স্ট্যানিস ইডুম্বো মুজাম্বো, তাকুমি মিনামিনো, আলাদজি বাম্বা, মামাদু কুলিবালি, ইলানে তুরে, পাপে কাবরাল
ফরোয়ার্ড
ফোলারিন বালোগুন, মিকা বিয়ারেথ, জর্জ ইলেনিখেনা, লুকাস মিখাল, আনসু ফাতি, জোয়ান তিনক্রেস, ইলিয়েস বেলমোখতার।
আরটিভি/এসকে




