নেইমারকে নিয়ে আবারও দুঃসংবাদ, যা বলছে সান্তোস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ , ০৩:২৬ পিএম


নেইমারকে নিয়ে আবারও দুঃসংবাদ, যা বলছে সান্তোস
নেইমার জুনিয়র। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের আগে উরুতে ব্যথা অনুভব হওয়ায় নেইমার জুনিয়রকে ছাড়াই দল ঘোষণা করেছিলেন কোচ আনচেলত্তি। তবে সেই ব্যথা কাঁটিয়ে বিশ্বের জন্য নিজেকে প্রস্তুত করছিলেন তিনি। এর মাঝে আবারও ইনজুরিতে পড়েছেন নেইমার।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সান্তোস ক্লাব এক বিবৃতিতে নেইমারের চোটের বিষয়টি নিশ্চিত করেছে। সান্তোস জানিয়েছে, নেইমারের চিকিৎসা শুরু হয়েছে, তবে তিনি কবে মাঠে ফিরতে পারবেন তা এখনও নিশ্চিত নয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অনুশীলনের সময় ব্যথা অনুভব করেন নেইমার। এরপর মেডিকেল টেস্টে তার ডান উরুতে পেশির ইনজুরি ধরা পড়ে। 

বিজ্ঞাপন

আগামীকাল (রোববার) গুরুত্বপূর্ণ ক্লাসিকো ম্যাচে সাও পাওলোর বিপক্ষে মাঠে নামবে সান্তোস। ইনজুরির কারণে এই ম্যাচে নেইমার খেলতে পারবেন না। সান্তোসে ফেরার পর এটি নেইমারের তৃতীয় ইনজুরি। এর আগে প্রথমবার পাউলিস্তাও টুর্নামেন্টের নকআউট পর্বে করিন্থিয়ানসের বিপক্ষে সেমিফাইনালে খেলতে পারেননি তিনি। 

এরপর ব্রাজিলিয়ান লিগের তৃতীয় রাউন্ডে ফিরলেও পরের ম্যাচেই অ্যাটলেটিকো মিনেইরোর বিপক্ষে প্রথমার্ধেই মাঠ ছাড়তে বাধ্য হন। সেই চোটে এক মাস মাঠের বাইরে ছিলেন তিনি।

বিজ্ঞাপন

ক্লাব বিশ্বকাপের পর নেইমার সান্তোসের হয়ে ১০টি ম্যাচে অংশ নিয়েছেন যার মধ্যে ৯টিতেই তিনি শুরুর একাদশে ছিলেন এবং ৭টি ম্যাচে পূর্ণ ৯০ মিনিট খেলেছেন। কিন্তু আবার চটে পড়ছেন তিনি।

তবে এই চোট কতটা গুরুতর এবং মাঠে ফিরতে কত সময় লাগবে তা এখনও স্পষ্ট নয়। এটি নেইমার ও সান্তোস ভক্তদের জন্য নিঃসন্দেহে এক দুঃসংবাদ।

বিজ্ঞাপন

আরটিভি/ এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission