ফেরানের জোড়া গোল, গেতাফেকে উড়িয়ে দিলো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ , ১১:০৬ এএম


বার্সেলোনা
ছবি: সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বার্সেলোনা। রোববার (২১ সেপ্টেম্বর) ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে গেতাফেকে ৩-০ গোলে হারিয়েছে হানসি ফ্লিকের শিষ্যরা। দলের হয়ে জোড়া গোল করেছেন ফেররান তরেস, আরেকটি গোল করেছেন দানি ওলমো।

বিজ্ঞাপন

ম্যাচের শুরু থেকেই বার্সেলোনার আধিপত্য ছিল স্পষ্ট। পুরো ম্যাচের ৭১ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে কাতালান ক্লাবটি। গোলের উদ্দেশ্যে ১৬টি শট নেয় তারা, যার মধ্যে ৭টি ছিল অনটার্গেটে। বিপরীতে গেতাফে পুরো ম্যাচে মাত্র ৩টি শট নিতে সক্ষম হয়।

১৫ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। রাফিনহার পাস থেকে ব্যাক-হিলে বল পেয়ে জোরালো শটে গোল করেন ফেররান তরেস। ৩৪তম মিনিটে আবারও রাফিনহার পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। বিরতির আগে ফেরানের আরেকটি শট ক্রসবারে লাগায় অল্পের জন্য হ্যাটট্রিক হাতছাড়া হয়।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধে ৬২তম মিনিটে মার্কাস রাশফোর্ডের কাট-ব্যাক থেকে গোল করেন দানি ওলমো। ম্যাচের শেষ দিকে রাশফোর্ড নিজেও গোল করার সুযোগ পেয়েছিলেন, তবে তা কাজে লাগাতে পারেননি।

আরও পড়ুন

এই জয়ে পাঁচ ম্যাচে ৪ জয় ও ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গেতাফে রয়েছে অষ্টম স্থানে। আর পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission