আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। আর এই বিশ্বকাপকে সামনে রেখে প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা।
শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি।
সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে ব্রাজিল ফেভারিট হলেও, এশিয়ার অন্যতম সেরা দল দক্ষিণ কোরিয়া তাদের গতি ও কৌশল দিয়ে সেলেকাওদের কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে বলে আশা করা হচ্ছে। এই প্রীতি ম্যাচে দল দুটির কৌশল ও ব্যক্তিগত নৈপুণ্যের প্রদর্শনী দেখার জন্য মুখিয়ে আছেন ফুটবলপ্রেমীরা।
মোবাইলে যেভাবে দেখবেন
মোবাইলে যেভাবে দেখবেন: ইন্টারনেটে এই ম্যাচ দেখার যাবে খুব সহজে। গুগল ক্রোম থেকে Sportzfy অ্যাপ ডাউনলোড করে ঝামেলা ছাড়াই খেলা দেখা যাবে।
দক্ষিণ কোরিয়া ম্যাচে ব্রাজিলের স্কোয়াড
গোলরক্ষক: এডারসন, বেন্তো, হুগো সোসা।
ডিফেন্ডার: কাইয়ো হেনরিক, কার্লোস আগুস্তো, ডগলাস সান্তোস, এডার মিলিটাও, ফ্যাব্রিসিও ব্রুনো, গাব্রিয়েল মাগালায়েস, বেরাল্দো, ভ্যান্ডারসন ও ওয়েসলি।
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, জোয়েলিন্টন, জোয়াও গোমেস ও লুকাস পাকেতা।
ফরোয়ার্ড: এস্তেভাও উইলিয়ান, গাব্রিয়েল মার্টিনেল্লি, ইগোর জেসুস, লুইস হেনরিক, মাথিউস কুনহা, রিসার্লিসন, রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়র।
আরটিভি/এসআর
