
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে পাশের হার ৫৮ দশমিক ৮৩। আর জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। এর মধ্যে বিকেএসপি থেকে ৬ জন ক্রীড়াবিদ জিপিএ-৫ পেয়েছেন।
ছয় জনের মধ্যে বাস্কেটবলের শাহরিয়ার সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছেন। জিপিএ-৫ পাওয়া অন্য পাঁচজন হলেন– টেবিল টেনিসের হয় ইসলাম, ক্রিকেটার নাভিদ, মেহরাব ও জান্নাতুল ফেরদৌস এবং অ্যাথলেটিক্সের মাসুম মোস্তফা।
এবার তারকা ক্রীড়াবিদদের মধ্যে এবার অলিম্পিয়ান আরচ্যার সাগর ইসলাম ৩.০৮, এশিয়া কাপে স্বর্ণজয়ী আরচ্যার আব্দুর রহমান আলিফ ৩.৮৩ পয়েন্ট পেয়ে পাস করলেও অনুত্তীর্ণ হয়েছেন জাতীয় নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তার।
উল্লেখ্য, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে এবার এইচএসসিতে অংশ নেন ১৫৯ জন। এর মধ্যে ১৪৭ জন পাস করেছেন। আঞ্চলিক বিকেএসপিতে মাধ্যমিক পর্যায় থাকলেও উচ্চ মাধ্যমিক শুধু সাভার বিকেএসপিতেই। ২০২৫ সালে বিকেএসপিতে পাসের হার ৯২.৪৫।
আরটিভি/এসআর




