
লা লিগায় জিরোনার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচের শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছে বার্সেলোনা। এই ম্যাচে শিষ্যদের বাহবা দিতে গিয়ে লাল কার্ড হজম করতে হয়েছে কোচ হান্সি ফিল্ককে। যার ফলে আসন্ন এল ক্লাসিকোতে মাঠে থাকতে পারবেন না এই জার্মান কোচ।
শনিবার (১৯ অক্টোবর) রাতে অলিম্পিক স্টেডিয়ামে জিরোনার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই বেশ উত্তেজিত দেখাচ্ছিল তাকে। যার ফলে প্রথমেই তাকে হলুদ কার্ড দেখে সতর্ক করেছিলেন রেফারি।
কিন্তু ম্যাচের ৯০ মিনিটে গিয়ে দ্বিতীয় হলুদ কার্ডটা দেখেন তিনি। যার ফলে লাল কার্ডে বদলে যায় দ্বিতীয় সতর্কবার্তাটা। তাতেই এল ক্লাসিকো থেকে ছিটকে যান তিনি।
ম্যাচ শেষে ফ্লিক জানান, আমি তো কারো বিরুদ্ধে কিছু করিনি! প্রথম কার্ডের সময় আমি ফ্রেঙ্কি ডি ইয়ংকে বাহবা দিচ্ছিলাম। দ্বিতীয় কার্ডটা আমাকে কেন দেখানো হয়েছে, বুঝতেই পারছি না; আমি রেফারির বিরুদ্ধে কিচ্ছু বলিনি! আমি কখনও কারো বিরুদ্ধে কিছু করি না। আমি আমার দলকে দিক নির্দেশনা দিচ্ছিলাম।
রেফারিং নিয়ে তিনি বলেন, এখন আমি এল ক্লাসিকো মিস করা নিয়ে ভাবতেও পারছি না। রেফারি আমার সঙ্গে কথা বলেননি। তিনি চলে গেছেন, আমিও স্বীকার করে নিয়েছি। করতেই হবে, কারণ তিনি রেফারি রেফারি তার সিদ্ধান্তগুলো নেন, আমাদের কাছে ভিএআর তো আছে! রেফারি মাঠে থেকে সিদ্ধান্তগুলো দেন। যদি তিনি আমার সঙ্গে কথাও বলতে না চান, তাহলে সেটা তার সিদ্ধান্ত।’

আগামী ২৬ অক্টোবর বার্সেলোনা রিয়াল মাদ্রিদের মাঠে নামবে মৌসুমের প্রথম ক্লাসিকোয়। এই জোড়া হলুদ কার্ডের পর ফ্লিককে এল ক্লাসিকোয় পাবে না বার্সা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে।
উল্লেখ্য, লা লিগায় এখনও পর্যন্ত ৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে তারা। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল।
আরটিভি/এসআর




